শিরোনাম
◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৪:৪২ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লুকিয়ে ফোন ব্যবহার করায় হাতুড়ি দিয়ে ১০ শিক্ষার্থীর মোবাইল ভাঙলেন শিক্ষক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদীর রামচন্দ্রদী হাফিজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের লুকিয়ে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে অন্তত ১০টি মোবাইল ভেঙে ফেলার ঘটনা ঘটে।

মাদরাসার একাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিতিতে রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মাদরাসা প্রাঙ্গণে প্রধান শিক্ষক হাফেজ ওয়ালিউল্যাহ হাতুড়ি দিয়ে মোবাইলগুলো ভাঙেন। এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তা ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক হাফেজ ওয়ালিউল্যাহ বলেন, মাদরাসার নিয়ম অনুযায়ী কোনো শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। কেউ মোবাইলসহ ধরা পড়লে তা ভেঙে ফেলা এবং শিক্ষার্থীকে বহিষ্কারের বিধান রয়েছে। ভর্তির সময়ই এই নিয়ম অভিভাবকদের স্পষ্টভাবে জানানো হয়।

তিনি জানান, এর আগেও কয়েক দফা শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল জব্দ করা হয়েছিল। তখন অভিভাবকদের জানালে তারা মোবাইল ভেঙে ফেলার সম্মতি দেন।

মাদরাসার সভাপতি মো. মুছা মিয়া বলেন, বিষয়টি নিয়ে তিনি মাদরাসার প্রধানের সঙ্গে কথা বলেছেন। তিনি রেজুলেশন অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন। এ ঘটনা পর্যালোচনার জন্য আগামী শনিবার একটি সভা ডাকা হয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান বলেন, আমি এই ঘটনা সম্পর্কে অবহিত না। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তথ্যসূত্র: দেশ রূপান্তর

 

  • সর্বশেষ