শিরোনাম
◈ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর, গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা ◈ যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলে নাটকীয় জয় ব্রাজিলের ◈ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম ◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ১২:০২ রাত
আপডেট : ২০ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও)

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে এসে গৃহকর্তার সাহসিকতার মুখে প্রাণভয়ে পালিয়েছে ৮-১০ জনের একটি ডাকাত দল। গত শুক্রবার দিবাগত রাত ৩টা ১৪ মিনিটে মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান রাজা খালাসীর বাড়িতে হানা দেয় মুখে কালো কাপড় বাঁধা একদল সশস্ত্র ডাকাত।

সিসিটিভি ফুটেজে তাদের উপস্থিতি টের পেয়ে জীবন ঝুঁকির মুখেও দমে যাননি মনিরুজ্জামান। ডাকাতরা ঘরে প্রবেশ করা মাত্রই দরজার আড়ালে লুকিয়ে থাকা মনিরুজ্জামান দা নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়েন। পর পর দুই ডাকাতকে আঘাত করলে আতঙ্কিত হয়ে পড়ে পুরো চক্রটি। অবস্থা বেগতিক দেখে ডাকাতি ছেড়ে দৌড়ে পালায় ডাকাত দল।

এমনকি পালানোর সময় তারা গেটের সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটায় এবং তাড়াহুড়ো করে এক পাটি জুতোও ফেলে যায়। প্রবাসীর এমন অসীম সাহসিকতার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং পুলিশের পক্ষ থেকেও তাকে সাধুবাদ জানানো হয়েছে। বর্তমানে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ডাকাতদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে সদর থানা পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়