শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৮:৪০ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত   

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ পৌর শহরের চরশোলাকিয়া বাগপাড়ায় মাদককে লাল কার্ড দেখিয়ে হাজারো দর্শকের মন মাতিয়ে অনুষ্ঠিত হলো উত্তেজনাপূর্ণ মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। 

বাগান বাড়ি ক্রীড়া চক্র ও সামাজিক সংগঠনের আয়োজনে শনিবার (১০ জানুয়ারি) রাতে  বাগানবাড়ি সংলগ্ন মাঠে এ মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে ফাইনাল ম্যাচের উদ্বোধন এবং ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আবু তাহের মিয়া।

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগান বাড়ি ক্রীড়া চক্র ও সামাজিক সংগঠনের সাবেক সভাপতি সাংবাদিক মো. ফারুকুজ্জামান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রুবেল, করিমগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি সমাজসেবক হাফিজুল ইসলাম তুহিন, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি শফিক কবীর, যায়যায়দিনের জেলা প্রতিনিধি আশরাফ আলী, শোলাকিয়া ইউনাইটেড ফুটবল একাডেমির পরিচালক আকরাম হোসেন। এছাড়াও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট আহ্বায়ক হাদিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় ১-১ গোলে ড্র হলে, ট্রাইবেকারে বাগানবাড়ী স্কোয়াড ৩-২ গোলে বাগানবাড়ী জুনিয়রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ম্যাচ শেষে টুর্নামেন্টের বিজয়ী দলকে পুরস্কার হিসেবে কক্সবাজার ভ্রমণের সুযোগ ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার আপ দলকে স্থানীয় পার্কে উন্মুক্ত বিনোদন, মেডেল ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। 

টুর্নামেন্ট উপলক্ষে খেলার মাঠসহ পুরো এলাকা বিরাজ করে এক উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন এলাকার ফুটবলপ্রেমী ও স্থানীয় হাজারো নারী-পুরুষ শীতের কুয়াসা উপেক্ষা করে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়