শিরোনাম
◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও)

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৮:১২ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে জলবায়ুর প্রকল্পের মতবিনিময় সভায় হামলা আহত ৭, বন্ধ হওয়ার পথে।কয়েক কোটি টাকার খাল খনন 

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি: জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের মতবিনিময় সভায় মাস্ক পরিহিত সন্তাসীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নারী ও প্রকল্প কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছে। আহত ডালিম ও মঈনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যায় আমতলী উপজেলার চাওড়া চালিতাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এতে জলবায়ু প্রকল্পের কয়েক কোটি টাকার খাল খনন কাজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

জানাগেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের অধিনে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা এলাকার খাল খননে একটি প্রকল্প বাস্তবায়ন করতে শনিবার বিকেলে মতবিনিম সভার আয়োজন করেন। ওই সভায় প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক মো. এনামুল কবির। সভাপতিত্ব করেন বরগুনা এলজিইডি  নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান। সভায় আমতলী উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলীসহ দুই শতাধীক নারী পুরুষ অংশ গ্রহন করেন। অভিযোগ রয়েছ সভা শুরু হওয়ার ঘন্টাখানেক পরেই  সোহাগ, নাশির, অসীম ও মিরাজের নেতৃত্বে মাস্ক পরিহিত ৩০-৩৫ সন্ত্রাসী ওই সভায় অতর্কিত হামলা করে এবং  প্রকল্প পরিচালক,  এলজিইডির কর্মকর্তাদের লাঞ্ছিত করেছে। সন্তাসীদের হামলায় প্রকল্প কর্মকর্তা ও নারীসহ সাতজন আহত হয়। এতে সভা পন্ড হয়ে যায়।  

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন,  মাস্ক পরিহিত সন্ত্রাসীরা এসে বলে যুবদল নেতা রাকিবকে দাওয়াত না দিয়ে প্রকল্প করবে আর তা মেনে নেব, তা হবে না। এ কথা বলেই মারধর শুরু করে। 
আমতলী উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মেহেদী জামান রাকিব বলেন, আমি চাওড়া ইউনিয়নে নির্বাচন করবো, সে সুবাদে এলাকায় কিছু ঘটলে আমার নলেজে আসে। তিনি আরো বলেন, ওই খানে কিছু যুবলীগ নেতাকর্মী সভা করছিল তাই এলাকার মানুষ গিয়ে বন্ধ করে দিয়েছেন।

আমতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, সন্ত্রাসীরা কেন হামলা করেছে তা আমি জানিনা। প্রকল্প পরিচালকের সামনে এমন একটি ঘটনা খুবই দুঃখজনক।

Advertisement

আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, বিষয়টি আমি শুনেছি। ভালো ভাবে জেনেই ব্যবস্থা নেয়া হবে।

এলজিইডির বরগুনা নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, সন্ত্রাসীদের তান্ডবে সভা শেষ না করে চলে এসেছি। তিনি আরো বলেন, প্রকল্প পরিচালকের সামনে এমন ঘটনায় এলাকার উন্নয়ন বঞ্চিত হবে।

প্রকল্প পরিচালক মো. এনামুল কবির বলেন, এমন ঘটনায় এলাকার  জলবায়ু প্রকল্পের খাল খনন কাজ বন্ধ হয়ে যাবে। এলাকার এমন  ক্ষতি কোন ভদ্র মানুষ করে না।

  • সর্বশেষ