শিরোনাম
◈ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর, গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা ◈ যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলে নাটকীয় জয় ব্রাজিলের ◈ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম ◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ০৭:২৪ সকাল
আপডেট : ১৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই লাউ বিক্রি হলো ১৮ হাজার টাকায়

সুনামগঞ্জের দিরাইয়ে বার্ষিক ওয়াজ মাহফিলে দান করা দুটি লাউ নিলামে বিক্রি হয়েছে ১৮ হাজার ২০ টাকায়। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) উপজেলার পঞ্চগ্রাম কাইমা মাদ্রাসা প্রাঙ্গণে ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল থেকে শুরু হয়ে শনিবার ফজর পর্যন্ত মাহফিল চলাকালে প্রচলিত রীতি অনুযায়ী এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা মাদ্রাসার তহবিলের জন্য বিভিন্ন সামগ্রী দান করেন। এ সময় কাইমা গ্রামের আব্দুল লতিফ একটি লাউ দান করেন এবং পার্শ্ববর্তী কেজাউড়া গ্রামের এক ব্যক্তি আরও একটি লাউ দান করেন। 

পরে শনিবার সকালে দানকৃত অন্যান্য জিনিসের সঙ্গে এই দুটি লাউও নিলামে তোলা হয়। নিলামে অংশ নেন একাধিক ব্যক্তি এবং দীর্ঘ দর হাঁকার পর শেষ পর্যন্ত লাউ দুটি ১৮ হাজার ২০ টাকায় বিক্রি হয়।

তবে লাউ দুটি এত দামে বিক্রি হওয়া একটি প্রতীকী ঘটনা জানিয়ে মাদ্রাসার মোতাওয়াল্লি মাওলানা নূর উদ্দিন জানান, মসজিদ ও মাদ্রাসার প্রতি এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতার মনোভাব সত্যিই প্রশংসার দাবি রাখে। ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আন্তরিকতা ও আবেগেরই বহিঃপ্রকাশ বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়