শিরোনাম
◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও)

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৯ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় আ.লীগে ভাঙন: শতাধিক কর্মীসহ খেলাফত মজলিসে যোগ দিলেন ৫ নেতা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগ ছেড়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন দলের পাঁচজন নেতা। 

শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় তাদের সঙ্গে শতাধিক নেতাকর্মীও খেলাফত মজলিসে যোগ দেন।

পদত্যাগ ও যোগদানকারী নেতারা হলেন— রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মোল্যা, সালথা উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি লুৎফর মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার হোসেন মোল্যা, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মাতুব্বর এবং আওয়ামী লীগ নেতা মুঞ্জুরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিরাজ মোল্যা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারা নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ফরিদপুর জেলার প্রবীণ ও সম্মানিত ব্যক্তিত্ব শাহ মোহাম্মদ আকরাম আলীর প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান রেখে তারা বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

সিরাজ মোল্যা আরও বলেন, “আমি সহ আওয়ামী লীগের পাঁচজন নেতা ও প্রায় পাঁচ শতাধিক কর্মী কোনো ধরনের লোভ, স্বার্থ, প্ররোচনা কিংবা উসকানি ছাড়া স্বেচ্ছায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানের ঘোষণা দিচ্ছি। আমাদের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি। আমরা আদর্শগতভাবেই এই সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি দাবি করেন, খেলাফত মজলিসের নেতৃত্ব ও রাজনৈতিক দর্শন তাদেরকে অনুপ্রাণিত করেছে। আগামী দিনে দলের আদর্শ ও নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে তারা সক্রিয়ভাবে কাজ করবেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত নেতাকর্মীরা দলীয় পতাকা হাতে স্লোগান দেন এবং খেলাফত মজলিসের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। স্থানীয় রাজনৈতিক মহলে এই যোগদানকে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, সালথা উপজেলায় এই যোগদানের প্রভাব আগামী দিনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

  • সর্বশেষ