শিরোনাম
◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও)

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৭:২৭ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হত্যা মামলার আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মিঠুন মিয়া হত্যা মামলার প্রধান আসামি তার আপন ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে জেলার সরাইল থানাধীন পাকশিমুল ইউনিয়নের অরুয়াইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৯ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃত আসামি হলেন পাকশিমুল এলাকার মৃত আঙ্গুর মিয়ার ছেলে মো. ইমরান (৩২)।

র‌্যাব জানায়, নিহত মিঠুন মিয়া পাকশিমুল এলাকার বাসিন্দা। সম্পর্কে আসামির আপন ভাই ও ভাবী। বাড়ির প্রবেশমুখে একটি স্টিলের গেট নির্মাণকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। কয়েকদিন আগে ভিকটিম মিঠুন মিয়া, তার ভাই ইমরান এবং প্রবাসী ভাই রাসেল মিয়ার যৌথ অর্থায়নে ইমরানের তত্ত্বাবধানে গেটটি নির্মাণ করা হয়। তবে গেটটি আকারে ছোট হওয়ায় মিঠুন মিয়া আপত্তি জানান।

এ নিয়ে গত ৪ জানুয়ারি ২০২৬ তারিখে মিঠুন মিয়া ও তার ভাই ইমরানের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরদিন ৫ জানুয়ারি রাতে গেট নির্মাণের ব্যয়ের হিসাব নিয়ে ইমরান তাদের মাকে মিঠুন মিয়ার ঘরে পাঠান। এ সময় ইমরান ও তার স্ত্রী কটূক্তিমূলক কথা বলতে থাকেন। মিঠুন মিয়া এতে আপত্তি জানালে তারা ক্ষিপ্ত হয়ে তার ঘরের বারান্দায় প্রবেশ করে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে বুকের বাম পাশে পাঁজরের নিচে গুরুতর আঘাত করা হয়।

মিঠুন মিয়ার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় মিঠুন মিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৬ জানুয়ারি রাত আনুমানিক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ