শিরোনাম
◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড  ◈ এক টাকায় আইন ও বিচার বিভাগ চালানো সম্ভব নয়, এমনটা হলে দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হবে: আইনমন্ত্রী ◈ বিএনপি নেতা আসলাম চৌধুরীর যে কারণে এমপি প্রার্থিতা বাতিল হলো, যা জানাগেল ◈ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুই মাসের বকেয়াসহ আগামী জুলাই মাস থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী ◈ চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল (ভিডিও) ◈ ১,৬০০ টাকার উৎপাদন খরচ, বিক্রি মাত্র ৮০০-৯০০ টাকায়; পেঁয়াজ ডোবায় ফেলছেন কৃষকরা! ◈ আপনি নির্বাচিত নন, ভোটিং-এ অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার (ভিডিও) ◈ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের উদ্দেশে পাকিস্তানের হুমকি: ‘পানি আটকালেই হাত কেটে দেওয়া হবে’(ভিডিও) ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছপালার শাখা কর্তন কাজের জন্য আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া ফরিদপুরের বিভিন্ন এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আট ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকতে পারে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায়ও।

বৃহস্পতিবার সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ ২, মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ এবং ফরিদপুরের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে ভিন্ন ভিন্ন কারণ জানানো হয়েছে।
সিলেট

ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার ডাল কাটার কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেটের ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলোর মধ্যে রয়েছে সিলেট মহানগরীর শাহজালাল উপশহরের ব্লক এইচ, আই, ই, এফ, জি, ডি, স্প্রিং টাওয়ার এলাকা, ইন্ডিয়ান হাইকমিশন এলাকা, পুলিশ কমিশনার কার্যালয় ও আশপাশের অঞ্চল।

ফরিদপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পবিত্র রমজান ও গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আট ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে।

ফরিদপুরের ঝিলটুলি ৩৩ বাই ১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি সার্কিট হাউস, আলীপুর, উকিলপাড়া, বায়তুল আমান, চৌরঙ্গী, হাসপাতাল, বাজার, বান্ধবপল্লী, পূর্ব খাবাসপুর, টেপাখোলা ও রেলস্টেশন ফিডারের আওতাধীন এলাকাগুলো এতে অন্তর্ভুক্ত।

মৌলভীবাজার

মৌলভীবাজারে ৩৩ কেভি রিং ফিডারের সংস্কারকাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় ১১ কেভি ডিসি ফিডার, সোনাপুর ফিডার, পিটিআই ফিডার, ধরকাপন ফিডার, সদর হাসপাতাল ফিডার, কুসুমবাগ ফিডার ও কাজিরগাঁও ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

মৌলভীবাজার শহরের কোর্ট রোড, ওয়াপদা রোড, বনশ্রী, ডিসি অফিস এলাকা, উত্তর কলিমাবাদ, দক্ষিণ কলিমাবাদ, আরামবাগ, টিকাবাড়ী, চুবড়া, রঘুনন্দনপুর, কাজিরগাঁও, সদর হাসপাতাল, দরগামহল্লা, কুদালীপুল, বেজবাড়ী, পিটিআই রোড, বনবিথী, সোনাপুর, বড়বাড়ী ও কালেঙ্গা রোড এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া ভকেশনাল রোড, বর্শিজোড়া, শ্যামলী রোড, ফাটাবিল, নোয়াগাঁও, নতুনবাজার, শ্রীমঙ্গল রোড, ইসলামবাগ, ধরকাপন, দর্জিরমহল, সিলেট রোড, হিলালপুর, মোস্তফাপুর রোড, বেরীর পাড়, শাহ মোস্তফা রোড, কুসুমবাগ, এম সাইফুর রহমান রোড, বড়হাট ও হিলালপুর এলাকাও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়