শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ১১:২০ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপে যাত্রীর মাথায় আঘাত

বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল এই ট্রেন। কুমিল্লার ময়নামতি স্টেশনের আগে এ ঘটনা ঘটে।

আহত যাত্রীর নাম ও পরিচয় কিছুই পাওয়া যায়নি। সকাল সাড়ে ৯টা থেকে পৌনে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। তবে তাঁকে ট্রেনেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান রেলওয়ের কর্মকর্তারা।

সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম রেলস্টেশন থেকে সকাল সাতটায় ছেড়েছিল। বিরতিহীন এই ট্রেন পথে কোথাও যাত্রাবিরতি দেয় না।

সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন চট্টগ্রামের এক বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কামরুল হাসান। তিনি প্রথম আলোকে বলেন, ময়নামতি স্টেশনের আগে বাইরে থেকে কে বা কারা পাথর ছোড়ে। এতে কাচ ভেঙে পাথর যাত্রীর মাথায় এসে লাগে। আঘাতে ওই যাত্রীর মাথা থেকে রক্ত বের হয়। অন্য যাত্রীরা দ্রুত তাঁকে খাওয়ার বগিতে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাথর ছোড়ার কারণে বগির অন্য যাত্রীরাও ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।

চট্টগ্রাম রেলস্টেশনের স্টেশনমাস্টার আবু জাফর মজুমদার প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লার ময়নামতি স্টেশনের আগে পাথরে এক যাত্রীর মাথা ফেটে গেছে। তবে ট্রেনেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওই যাত্রী সুস্থ আছেন। সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়