শিরোনাম
◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, স্বামী-স্ত্রী পরিচয়ের তথ্য নিয়ে যা বলল পরিবার

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৮:৪৪ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের পদ্মায় ধরা পড়ল ৭ কেজি ওজনের বিরল শাপলা পাতা মাছ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৭ কেজি ওজনের একটি বিরল শাপলা পাতা মাছ। স্থানীয়ভাবে শাপলাপাতা মাছ, পানপাতা মাছ ও হাউস মাছ নামে পরিচিত এ মাছটি বিদেশে রেফিন ফিস বা স্টিং ফিস হিসেবে পরিচিত।

রবিবার (৩০ নভেম্বর) সকালে জেলে সলেমানের জালে মাছটি ধরা পড়ে। পরে জেলেরা মাছটি বিক্রির জন্য চরভদ্রাসনের সদর বাজারে নিয়ে এলে উৎসুক জনতার ভিড় জমে যায়। বাজারে আগে কখনো এত বড় শাপলা পাতা মাছ দেখা যায়নি বলে জানান স্থানীয়রা।

মাছ ব্যবসায়ী মো. সুমন প্রামাণিক বলেন, মাছটির ওজন ছিল ৭ কেজি। বাজারে আনার পর দরদাম শুরু হয় এবং শেষ পর্যন্ত ১ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়। পদ্মায় নানা জাতের মাছ মিললেও এমন আকারের শাপলা পাতা মাছ এই অঞ্চলে অত্যন্ত বিরল বলে তিনি উল্লেখ করেন।

চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, পদ্মা নদীতে ধরা পড়া এ মাছটি মূলত বিরল প্রজাতির সামুদ্রিক মাছ, যা স্থানীয়ভাবে হাউস মাছ নামে পরিচিত। বাজারে এর বিশেষ চাহিদা রয়েছে। সাধারণত নদী বা নদীমূলক জলাশয়ে এ মাছ ধরা পড়ে।

  • সর্বশেষ