শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৭:৪৪ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীর গভীর বঙ্গোপসাগরে জাহাজে লাফিয়ে উঠল প্রায় তিন মণ ইলিশ মাছ (ভিডিও)

সাধারণত জাল পেতেই মাছ ধরা হয়। কিন্তু পটুয়াখালীর গভীর বঙ্গোপসাগরে এমন কিছু ঘটেছে যা নাবিকদের চোখে অবিশ্বাসের সৃষ্টি করেছে। এক ঝাঁকে লাফিয়ে লাফিয়ে জাহাজে উঠেছে প্রায় তিন মণ ইলিশ।

পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়া ছাড়িয়ে প্রায় ৭০ কিলোমিটার দূরে এই বিস্ময়কর ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলেই জানা যায়, কয়লাবাহী লাইটার জাহাজ এমভি কেএসএল গ্লাডিয়েটরের নাবিকরা হঠাৎই এক অপার্থিব দৃশ্যের সাক্ষী হন।

জাহাজের প্রকৌশলী রবিউল হোসেন শনিবার (২৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ইলিশ বৃষ্টির ভিডিও ধারণ করেছেন এবং তা সাংবাদিকদের দেখান।

তিনি বলেন, “গত বৃহস্পতিবার দুপুরে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটির দিকে এগোচ্ছে জাহাজ। হঠাৎ সাগরের বুক চিরে জাহাজের দুই পাশ বেয়ে ছোট ছোট ইলিশের দল ছুটে আসে। যেন এক ভয়-মিশ্রিত উৎসবে লাফিয়ে উঠছে জলরূপী ইলিশের ঝাঁক। মুহূর্তের মধ্যে আনুমানিক তিন মণ ইলিশ ডেকে ওঠে। আমরা যতটা পারলাম তা কুড়িয়ে নিলাম, বাকিটা আবার সাগরে ফিরে গেল।”

ঘটনাটি এতটাই অবিশ্বাস্য যে, রবিউল হোসেন তৎক্ষণাৎ মোবাইল তুলে ১০ সেকেন্ডের ভিডিও ধারণ করেন। সেই ভিডিওয় দেখা যায় সমুদ্রের বুকে রুপালি ইলিশের ঝাঁকের আতঙ্ক-ভরা ছুট এবং লাইটার জাহাজের ডেকে আকস্মিক ‘ইলিশ-বৃষ্টি’।

নাবিকরা বলেন, এ রকম দৃশ্য জীবনে একবারই দেখা যায়।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাজীব সরকার বলেন, বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা গেছে, এই আচরণে মূলত শিকারি মাছের তাড়া, জাহাজের আলো এবং শব্দের প্রভাব থাকতে পারে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ