তপু সরকার হারুন, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ রাকিব হোসেন রাব্বি (২১) এর বিরুদ্ধে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর ) বিকাল ৪টার দিকে উপজেলার নলকূড়া ইউনিয়নের ভালুকা গ্রামে ঘটনাটি ঘটে। রাব্বি ওই এলাকার মো: ছাহের আলীর ছেলে।
এঘটনায় ভুক্তভোগীর মা নূরেছা বেগম বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর থেকেই নূরেছা বেগমকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে আসামীর পরিবারের পক্ষ থেকে। এ মামলার তদন্তকে মিথ্যা প্রমানিত করার জন্য গত ২৯ নভেম্বর সাংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বলেছে আসামী অপ্রাপ্ত বয়স্ক তার জন্ম তারিখ অনুযায়ী বয়স ১৪ বছর ১১ মাস। রাকিব হাসান রাব্বি জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তার বয়স ২১ বছর।
ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়,দীর্ঘদিন যাবত স্থানীয় গ্রীন সোলজার পাবলিক স্কুলে যাওয়ার পথে বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিত রাব্বি । এতে আমার মেয়ে রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে হুমকি দিত। গত শুক্রবার (৭নভেম্বর ) বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে আমার মেয়েকে একা পাইয়া জাবরাইয়া ধরে টানা হেচড়া করে পড়নের কাপড় চোপড় ছিড়ে ফেলে। শরীরের বিভিন্ন গোপন স্পর্শকাতর জায়গা হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করলে মেয়ের তার ইজ্জত বাচ্চাতে ডাক চিৎকারে আশে পাশের লোকজনের মাধ্যমে রাব্বিকে আটক করে। পরে ধস্তাধস্তির একপর্যায়ে দৌড়ে পালিয়ে যায়।
এবিষয়ে ইউনিয়ন চেয়ারম্যানকে ঘটনা জানাইলে তিনি কয়েকদিন সময় নেন মিমাংসার জন্য। আসামী পক্ষ মিমাংসার কথা বলে বিভিন্ন টালবাহানা করে সময় ক্ষেপণ করেন। পরে থানায় মামলা করিতে গেলে আদালতে মামলা করার পরামর্শ দেন। আদালতে মামলা হওয়ার পর থেকেই তদন্তকে বাধাগ্রস্ত করার জন্য স্বাক্ষীদের এবং আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। এঘটনায় সুষ্ঠ তদন্তে দাবী জানিয়েছেন ভুক্তভোগীর মা নূরেছা বেগম।