শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০১:৫৪ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনা আদালত এলাকায় ভয়াবহ হামলা: দুর্বৃত্তদের গুলি–চাপাতির কোপে দুইজন নিহত

খুলনায় আদালতে হাজিরা দিয়ে যাওয়ার সময় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এতে হাসিব হাওলাদার (৪১) ও রাজন (৪০) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুরো আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (৩০ নভেম্বর) বেলা পৌনে ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতদের বাড়ি রূপসার বাগমারা এলাকায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় একজন চা দোকানি নাম প্রকাশ না করার শর্তে জানান, আদালত চত্বর থেকে বের হয়ে যাওয়ার সময় দুজনের ওপর বেশ কয়েকজন গুলি চালায় ও কয়েকজন চাপাতি দিয়ে শরীরে আঘাত করে পালিয়ে যায়। লোকজন উদ্ধার করে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আসেন রূপসার বাগমারা এলাকার রাজন ও হাসিব। হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা করে সন্ত্রাসীরা। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে। পুরো বিষয়টা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

 

  • সর্বশেষ