শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ১১:১৮ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় মাস্টার ট্রেইনারদের আইসিটি সনদ বিতরণ সম্পন্ন

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের Teachers Training Program এর আওতায় দেশের বিভিন্ন অনার্স কলেজের শিক্ষকদের নিয়ে আয়োজিত তিনদিনব্যাপী “Master Trainer Training on ICT” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি শেষে কুমিল্লায় সনদ বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে কুমিল্লার কোটবাড়িস্থ উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (HSTTI) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

তিনদিনব্যাপী এই বিশেষায়িত আইসিটি প্রশিক্ষণে অংশ নেন দেশের বিভিন্ন অনার্স কলেজের ৬০ জন শিক্ষক। শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল টুলস ব্যবহারে পারদর্শিতা এবং আধুনিক শিক্ষণ-পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য প্রতিষ্ঠা করাই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দক্ষ শিক্ষক তৈরি অত্যন্ত জরুরি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করছে।

হায়ার সেকেন্ডারি টিচার্স’ ট্রেইনিং ইনস্টিটিউট (HSTTI) কুমিল্লার পরিচালক রবিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কুমিল্লার উপ-পরিচালক মো: কামরুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয় কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক আবদুল হালিম, A2i প্রশিক্ষণ কর্মসূচির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

  • সর্বশেষ