শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৭:০২ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে অগ্নিকান্ডে সিএনজি অটোরিক্সা ও ৫ গবাদিপশু সহ বসতবাড়ি পুড়ে ছাই

অমর ডি কস্তা, নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর সরকার পাড়ার ছলেমান মোল্লার বাড়িতে আকস্মিক আগুন লেগে পুড়ে যায় বসতবাড়ি। এতে ঘরের বারান্দায় থাকা একটি সিএনজি অটোরিক্সা সম্পূর্ণ পুড়ে যায় এবং গোয়ালঘরে থাকা দুইটি গরু ও ৩টি ছাগল পুড়ে মারা যায়। শনিবার ভোররাতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। এতে ক্ষতির পরিমাণ ১৫ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

গৃহকর্তা ছলেমান মোল্লা জানান, রাতে হঠাৎ আগুন লাগলে দ্রুত ঘর থেকে বের হয়ে লোকজনকে ডাকাডাকি করি। কিন্তু বারান্দায় রাখা সিএনজি অটোরিক্সা রয়েছে এবং তাতে গ্যাস সিলিন্ডার আছে- এ ভয়ে কেউ কাছে এসে আগুন নেভানোর সাহস করেনি। ফলে আগুনে একে একে বসতবাড়ির ২টি ঘর সহ সকল আসবাবপত্র, সিএনজি অটোরিক্সা, ৫টি গবাদিপশু পুড়ে  যায়। গৃহকর্তা আরও জানান, সমিতি থেকে সুদে লোন নিয়ে ছেলে ইকরাম হোসেনকে সিএনজি অটোরিক্সা কিনে দিয়েছিলাম। এখনও লোনের অধিকাংশ টাকা বাকি রয়েছে। এরই মধ্যে আমার সবই শেষ হয়ে গেলো।

একই এলাকার বাসিন্দা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপজেলা কমিটির যুগ্ম সমম্বয়কারী মাহমুদ উন নুহু জানান, আগুনের সুত্রপাত সম্পর্কে কিছুই বলতে পারছেন না গৃহকর্তা ও পরিবারের সদস্যরা। আগুন লেগেছে জানতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভায়। এর আগ পর্যন্ত স্থানীয়রা চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি।

বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মোমিন আলী জানান, এই অগ্নিকান্ডে গৃহকর্তা ও তার ছেলের পরিবার পুরোপুরি নিঃস্ব হয়ে গেলো। তাকে সাধ্যমতো ব্যক্তিগত সহায়তা করা হয়েছে এবং সরকারী সহায়তা যেনো দ্রুত পায় তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

  • সর্বশেষ