শিরোনাম
◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায়

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০১:১৫ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে বাসে অগ্নিসংযোগে তরুণী মিম হত্যা মামলার প্রধান আসামি নজরুল ইসলাম গ্রেপ্তার

আরমান কবীর, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে সদ্য বিবাহিত তরুণী মিমকে (২২) হত্যার মামলায় জড়িত ও একাধিক মামলার পলাতক আসামি মো. নজরুল ইসলাম (৬০)–কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার চরপাড়া এলাকায় র‌্যাব-১৪ সিপিসি-৩–এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তার নজরুল ইসলাম বাসাইল উপজেলার বাঐখোলা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) লুৎফা বেগম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ নভেম্বর রাত ১২টা ১০ মিনিটে কার্যক্রম–নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করতে দুষ্কৃতকারীরা ঢাকা-যমুনা সেতু মহাসড়কের বাসাইলের বাঐখোলা এলাকায় “বাংলা স্টার” নামের পাবনাগামী যাত্রীবাহী বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। যাত্রীরা বাস থেকে লাফিয়ে নামলেও তরুণী মিম আগুনে দগ্ধ হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে বাসাইল থানায় মামলা দায়ের করা হলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় নজরুল ইসলামের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এ ঘটনার পাশাপাশি একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার নজরুল ইসলামকে আইনানুগ ব্যবস্থা নিতে বাসাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ