শিরোনাম
◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, স্বামী-স্ত্রী পরিচয়ের তথ্য নিয়ে যা বলল পরিবার

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিবাদ সমাবেশে যা বললেন বাউলশিল্পী আবুল সরকারের স্ত্রী (ভিডিও)

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার বাউলশিল্পী আবুল সরকারে মুক্তির দাবি জানিয়েছেন তার স্ত্রী আলেয়া বেগম।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশে তিনি দাবি জানান।

আলেয়া বেগম বলেন, আমরা বাউল। কথাগুলো আমরা গানের মাধ্যমে বলে থাকি। এই কথাগুলো বুঝতে হলে আপন দেহরাজ্যে খুঁজতে হবে।
 
বাউলশিল্পী আবুল সরকারের স্ত্রী বলেন, নিজের প্রবৃত্তিকে যে চিনতে পারে, সে তার মালিককে উপস্থাপন করতে পারে। কিন্তু আমি যদি আমাকেই চিনতে না পারি, তাহলে আমার পরমকে কীভাবে উপস্থাপন করবো! কীভাবে আমি আমার পরমের বর্ণনা দেব।
  
তিনি আরও বলেন, আমি কতদিন ধরে মহারাজকে দেখি না! কী অবস্থায় আছেন, তাও জানি না। এ অবস্থায় আপনাদের কাছে দোয়া আর সহযোগিতা চাই। এ ছাড়া আর কী চাওয়া-পাওয়ার আছে! আমি মহারাজ এবং সরকারের মুক্তির দাবিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। উৎস: সময়নিউজ।

  • সর্বশেষ