শিরোনাম
◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে ◈ জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ তারেকের মালয়েশিয়া সফরের ভূ-রাজনৈতিক তাৎপর্য ◈ আদানির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারে মার্কিন আদালতের আপত্তি ◈ শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী, দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ১১:৪৬ রাত
আপডেট : ২৬ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায় ৪০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

আজিজুল হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার কাশিপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক নারীরা হলেন—কাশিপুর গ্রামের মামুন হোসেন ওরফে তৈমুরের স্ত্রী বিউটি খাতুন (২৮) এবং একই গ্রামের জামাল হোসেনের স্ত্রী সিমা খাতুন (২৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে দুই নারীকে আটক করা হয়। এসময় বিউটির কাছ থেকে ১০ পিস এবং সিমার কাছ থেকে ৩০ পিসসহ মোট ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আব্দুল আলিম জানান, আটক দুই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়