শিরোনাম
◈ বিত‌র্কিত ট‌্যাক‌লে আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেতো না’ : আলজেরিয়া ডিফেন্ডার ◈ বাংলাদেশ-ভারত সীমান্ত ইস্যুতে কূটনৈতিক সমাধানের তাগিদ জাতিসংঘের ◈ ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ঙ্কর ফাঁদে মুসলিম নারী, প্রচারণার জন্য যৌনতাপূর্ণ ছবি তৈরি এবং অপব্যবহার করে ◈ ঘণ্টায় ১০ লাখ ডলার খরচ করলেও ১১৪ বছরে শেষ হবে না মাস্কের সম্পদ ◈ দক্ষিণ এশিয়ার চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ, পেছনে ভারত-পাকিস্তান ◈ গণভবনের সামনে যুবলীগের ঝটিকা মিছিল, দায় নিতে চায় না দুই থানা ◈ নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান ◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর ◈ মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে ◈ যে কারণে ভারত-পাকিস্তান কখনও একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না!

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ১১:৫৭ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্পের পর রাজধানীতে ভবনজুড়ে ফাটল–ঝুঁকি মূল্যায়নে রাজউকের বিশেষ টিমের অভিযান

ঢাকাসহ আশেপাশের এলাকায় রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকার অদূরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে ঢাকার বিভিন্ন এলাকায় একাধিক ভবন হেলে পড়াসহ ফাটল ধরার খবর পাওয়া যায়। ভবনগুলোর প্রকৃত অবস্থা যাচাইয়ের লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের নির্দেশে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে ভবনগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়।

অন্যান্য ভবনের মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজ ভবনটি পরিদর্শন করা হয়। ভবনটি রাজউক কর্তৃক পূর্বেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং দৃশ্যমান স্থানে সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল। ভূমিকম্পে ভবনটির আরও ক্ষতি সাধন হওয়ায় রাজউক কর্তৃক ভবনটি তাৎক্ষণিক সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও গুলশানে একটি ১০ তালা ভবনের কলামে ফাটল পরিলক্ষিত হওয়ায় কলামের ওপর অবস্থিত সুইমিংপুলের পানি তাৎক্ষণিক অপসারণ করা হয়।

এছাড়াও রাজধানীর টিকাটুলি, ওয়ারি মুগদা ওয়াসা রোড, কাফরুল, আগারগাঁও ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ বিভিন্ন ভবনে ফাটল দেখা দেওয়ার তথ্যের ভিত্তিতে ভবনসমূহ পরিদর্শন করা হয় এবং ১৫ দিনের মধ্যে ভবনসমূহের ডিইএ করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ভবনগুলোর অবস্থা পর্যালোচনার লক্ষ্যে আগামীকাল ২২ নভেম্বর সোমবার সকাল ১০টায় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামসহ রাজউকের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা আরমানিটোলায় রেলিঙ ভেঙে পড়া ভবন, বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজসহ অন্যান্য ভবন পরিদর্শন করবেন। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়