শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৯:২৪ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে জয়ের ধারা ধরে রাখল ভারত। উগান্ডাকে হারিয়ে ২০১২ সালের প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়নরা মুকুট ধরে রাখার পথে এগিয়ে গেল আরেক ধাপ। 

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুক্রবার (২১ নভেম্বর) উগান্ডাকে ৫১-১৬ পয়েন্টে হারিয়ে চতুর্থ জয় তুলে নেয় ভারত। চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে তারা। 

থাইল্যান্ড, বাংলাদেশ ও জার্মানিকে আগের তিন ম্যাচে হারিয়েছিল ভারত।

ঐতিহ্যে, শক্তিতে এগিয়ে থাকা ভারতের সামনে দাঁড়াতেই পারেনি উগান্ডা, যদিও তারা আফ্রিকা অঞ্চলের চ্যাম্পিয়ন। ২৪ পয়েন্টে (৩০-০৬) এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ভারত নেয় ম্যাচের নিয়ন্ত্রণ।

দ্বিতীয়ার্ধেও ঋতু-সাক্ষীদের দাপট অব্যাহত থাকে। এ অর্ধে উগান্ডা প্রথমার্ধের তুলনায় কিছুটা উন্নতি করলেও তেমন কোনো চ্যালেঞ্জ জানাতে পারেনি ভারতকে। আফ্রিকার দলটি শেষ পর্যন্ত হেরে যায় ৫১-১৬ পয়েন্টে।

বাংলাদেশ ও থাইল্যান্ডের কাছে হারের পর জার্মানিকে হারিয়ে প্রথম জয় পেয়েছিল উগান্ডা। এ নিয়ে তৃতীয় ম্যাচ হারল তারা।

  • সর্বশেষ