শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ১০:৫৮ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে আবারও অটো রিকশা ছিনতাইয়ের ঘটনায় প্রাণ গেল এক হতদরিদ্র রিকশাচালকের। শনিবার রাতে তানোর উপজেলার কেশরহাট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন অটোচালক মোহাম্মদ ফজলুর রহমান।

নিহত ফজলুর রহমান রাজশাহীর তানোর উপজেলার অমিত্রপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনিতে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন। অটো রিকশা চালিয়েই জীবিকা নির্বাহ করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাজশাহী শহর থেকে অজ্ঞাতপরিচয় কয়েকজন যাত্রী ফজলুর রহমানের অটোরিকশায় তানোর উপজেলার কেশরহাট যাওয়ার জন্য ওঠেন। পথে দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে ফজলুর রহমানের গলায় ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি প্রাণ বাঁচাতে পালিয়ে রাজশাহীর দিকে রওনা দেন।

পথিমধ্যে তিনি জ্ঞান হারিয়ে রাস্তার পাশে পড়ে থাকেন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। নিহতের স্বজনরা জানিয়েছেন, অভিযোগ দাখিলের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্টের পর থেকে রাজশাহী অঞ্চলে একের পর এক অটো রিকশা ছিনতাই ও হত্যার ঘটনা ঘটছে, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়