শিরোনাম
◈ ২০১৬ সালে ভারতের নোট বাতিলের উদ্যোগের মতোই বাংলাদেশেও ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে! ◈ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ◈ সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান ◈ ইরানে টানা দ্বিতীয় দিনের মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির ◈ মহাকাশ গবেষণায় জোর: আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশ ◈ ইবোলা সতর্কতায় ভারতে সব আন্তর্জাতিক যাত্রীর জন্য বাধ্যতামূলক এয়ার সুভিধা ২.০ ◈ কোনো দেশের সরকারপ্রধান আরেক দেশের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যায় না, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই: পররাষ্ট্রমন্ত্রী ◈ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর এবার দক্ষিণ কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে ◈ বাংলাদেশ থেকে চীন কে‌নো কাঁঠাল নিতে চায়? ◈ বজ্রপাতে ১২ বছরে প্রাণ গেল ৩৮৬০ জনের, সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ১০:২৫ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইছামতী নদীতে এক মাস পর ১০ ফুট লম্বা কুমির ধরা পড়ল স্থানীয়দের ফাঁদে

মানিকগঞ্জের ইছামতী নদীতে প্রায় এক মাস ধরে একটি কুমির দেখা যাচ্ছিল। কুমিরটি অবশেষে ধরা পড়েছে স্থানীয়দের তৈরি ফাঁদে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় ১০ ফুট লম্বা কুমিরটি ধরেন কয়েকজন যুবক। গতকাল শনিবার বন বিভাগ কুমিরটি উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে অবমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

স্থানীয় লোকজন জানান, প্রায় এক মাস ধরে কুমিরটি নদী পারের মানুষের মনে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আশপাশের গ্রামবাসী নদীতে গোসল, মাছ ধরা ও নৌকা চালানো বন্ধ করে দেন। মানুষের কোনো ক্ষতি করতে না পারলেও কুমিরটির পেটে গেছে স্থানীয়দের অনেক হাঁস।

সদর উপজেলার চরবংখুড়ি গ্রামের বাসিন্দা মো. রফিক বলেন, ‘আমরা নদীতে নামতে ভয় পেতাম। সকালে বা বিকেলে কেউ মাছ ধরতে যেতেন না। শুনেছি, বড় একটা কুমির ঘুরে বেড়ায়। তাই সবাই আতঙ্কে ছিলাম। এখন কুমিরটি ধরা পড়েছে। তার পরও ভয় লাগছে নদীতে নামতে।’

হরিরামপুরের আইলকণ্ডি গ্রামের বাসিন্দা রহিমা খাতুন জানান, কুমিরটি তাঁর ছয়টি হাঁস খেয়ে ফেলেছে। তাদের এলাকার আরও অনেকের হাঁস খেয়েছে। এখনও মানুষ নদীতে নামতে ভয় পাচ্ছে।

শনিবার কুমিরটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের কয়েকটি গ্রামের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন, কেউ আবার সেলফি তোলার চেষ্টা করেন।

কুমির ধরার কাজে অংশ নেওয়া যুবক রাহাত, অন্তর, রাকিব, আল আমিন, সুরুজ ও শাহীন জানান, তারা দীর্ঘদিন ধরে কুমিরটির গতিবিধি লক্ষ্য রাখছিলেন। শুক্রবার সকালে আবার দেখতে পান কুমিরটি। তারপর রাত সাড়ে ৮টার দিকে চৌকিঘাটা এলাকায় পানির ওপর ভেসে উঠলে দড়ির ফাঁদ পেতে দুই দফা চেষ্টা করে কুমিরটি ধরতে সক্ষম হন তারা।

হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, হরিরামপুর উপজেলার ধুলসুরা ও হারুকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রাম এবং সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের ইছামতী নদীতে কুমিরটি কয়েকবার দেখা যায়। গত শুক্রবার রাতে স্থানীয় যুবকরা চৌকিঘাটা এলাকা থেকে কুমিরটি আটক করেন। শনিবার ঢাকার বন্যপ্রাণী বিশেষজ্ঞ দল কমিরটি উদ্ধার করে নিয়ে গেছে।

ঢাকা বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য কর্মকর্তা রথীন্দ্রনাথ বিশ্বাস বলেন, কুমিরটির স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসা দিয়ে গাজীপুর সাফারি পার্কে অবমুক্ত করা হবে। 

সূত্র: সমকাল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়