শিরোনাম
◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বারবার প্রতিশ্রুতি, তবু থামছে না সীমান্ত হত্যা : প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে ◈ লা লিগায় টানা দ্বিতীয় জয় পে‌লো বার্সেলোনা ◈ দীর্ঘ হচ্ছে এলএনজি সংকট, মহেশখালীর দুই টার্মিনালে কমেছে গ্যাস সরবরাহ ◈ সৌদি আরবও ফিফা সভাপ‌তি ইনফা‌ন্তি‌নো‌কে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো  ◈ তিব্বতে একের পর এক দুর্যোগ : বন্যার পর এবার আঘাত হানল ভূমিকম্প ◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০৮:২৪ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে তিন প্রতিষ্ঠানকে ৪ লক্ষ টাকা জরিমানা

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলা শহরে নিরাপদ খাদ্য আইনে বিশেয অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার ( ৮নভেম্বর ) বিকালে ভেজাল শিশু খাদ্য, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের অভিযোগ এ অভিযান পরিচালনা করা হয়। এবং বিভিন্ন মেয়াদে অর্থদন্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আরিফুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট।

সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে এসব রায় ঘোযণা করা হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর এলাকার আলমগীর হেসেন সিটিতে অবস্থিত আলিফ আইসবার কারখানাকে অনিবন্ধিত অবস্থায় আইসক্রিম, শিশু খাদ্য উৎপাদনের দায়ে ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং ভেজাল শিশু খাদ্য জব্দ ও ধ্বংস করা হয়। বিসিক শিল্প নগরীতে অবস্থিত আর এস ফুড প্রোডাক্টসকে লেবেলিং না থাকায় অপরাধে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।

একরামপুর এলাকার হক সুইটসকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।

অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।

  • সর্বশেষ