শিরোনাম
◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান ◈ হরমুজ প্রণালী‌তেকার্গো জাহাজে ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ◈ ধর্মীয় কার‌ণে মুসলিম ফুটবলারদের জন্য বিশ্বকা‌পে ম্যাচ সেরার আলাদা পুরস্কার   ◈ রাজধানীজুড়ে কালিমাখচিত সাদা পতাকা, কারা লাগাচ্ছে জানে না পুলিশ, উদ্দেশ্য নিয়ে তদন্তে প্রশাসন ◈ লিও‌নেল মে‌সি ইতিহাসের সেরা: নেদারল‌্যান্ডস তারকা ডি ইয়ং

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপহৃত মোঃ সবুজ ফরাজী এবং অপহরণের মূলহোতা সহ ০৫ জন অপহরণকারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকা থেকে অপহৃত মোঃ সবুজ ফরাজী এবং অপহরণের মূলহোতা সহ ০৫ জন অপহরণকারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

অপহৃত ভিকটিম মোঃ সবুজ ফরাজী (২৭) বাগেরহাট জেলার শরণখোলা থানার বকুলতলা এলাকার বাসিন্দা। সে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার সিইপিজেড এ পূর্বে চাকরি করত। সেই সুবাদে গত  ১০ অক্টোবর ২০২৫ ইং তারিখ আনুমানিক ২১১০ ঘটিকায়  ইপিজেড থানাধীন বন্দরটিলা সিটি কর্পোরোশন এলাকায় উপস্থিত হলে অজ্ঞাতনাম ১১/১২ জন মিলে চরথাপ্পর মেরে জোরর্পূবক রিক্সায় তুলে বন্দরটিলা আয়াশার মার গলী জুয়েলের রিক্সার গেরেজে আটকে রাখে। পরবর্তীতে অপহরণকারীরা ভিকটিমের স্ত্রীর মোবাইল ফোন করে ১ লাখ টাকা মুক্তিপুণ দাবি করে। অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি প্রদান করছে। উক্ত বিষয়টি তাৎক্ষণিকভাবে সে তার পরিবারের সাথে আলাপ আলোচনা করে র‌্যাব-৭ পতেঙ্গা চট্টগ্রাম বরাবর অভিযোগ দায়ের করে।

র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ১১ অক্টোবর ২০২৫ ইং তারিখে রাত আনুমনিক ২৩৫০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা আয়াশার মার গলি এলাকায় ২ জন স্বাক্ষীর উপস্থিতিতে অভিযান পরিচালনা করে আসামী ১। মুছা (২২), পিতা-আমজাদ কাজি, সাং-তেলখিলা, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, ২। মোঃ সোহেল(২৫) পিতা-আমজাদ কাজি সাং-তেলখিলা, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, ৩। মোঃ রিয়াজ (২৪) পিতা-জলিল মোল্লাহ, সাং-শায়েস্তাবাদ, থানা-কোতোয়ালী, জেলা- বরিশাল, ৪। মোঃ তাসিন (২৩) পিতা-রঞ্জীত শীল সাং-ডোলা হাজারা, থানা-চকরিয়া জেলা- কক্সবাজার এবং ৫। মোঃ রায়হান(২৬) পিতা-মোহাম্মদ আলী, সাং- আয়শার মার গলি, থানা – ইপিজেড জেলা-চট্টগ্রাম’দেরকে আটক এবং ভিকটিম মোঃ সুজন ফরাজী‘কে উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়