শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬, ০৬:৫৭ বিকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২৬, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে অটোরিকশার যাত্রী কিশোরী গৃহবধূকে ধর্ষণ, চালক আটক 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অটোরিকশার যাত্রী এক কিশোরী গৃহবধূকে জোরপূর্বক বাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে চালক তাজ উদ্দিন এর বিরুদ্ধে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অভিযুক্ত অটোরিকশা চালককে আটক করে পুলিশে দেয়।

অভিযুক্ত তাজ উদ্দিন একই এলাকার ইমাম উদ্দিন দেওয়ান এর ছেলে। ভুক্তভোগী কিশোরী পার্শ্ববর্তী কালিরচর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী কিশোরী গৃহবধূ ও স্থানীয়রা জানায়, ৮ মাস আগে মেয়েটির বিয়ে হয়। শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে সে। বুধবার ভোর বেলায় কিশোরী গৃহবধূ তার মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে লক্ষ্মীপুর চলে আসে। দুপুরে পুনরায় বাড়ি ফিরতে গিয়ে পথ ভুলে যায়। তখন অটোরিকশা চালক তাজ উদ্দিন তাকে বাড়িতে পৌঁছে দিবে বলে অটোরিকশায় উঠিয়ে নেয়। ঘটনাস্থলে নিয়ে জোরপূর্বক মেয়েটিকে টেনে হিঁচড়ে অটোরিকশা থেকে নামিয়ে বাগানে নিয়ে ধর্ষণ করে তাজ উদ্দিন।

পরে মেয়েটিকে রাস্তায় রেখে চলে যাওয়ার চেষ্টা করলে মেয়টির চিৎকার করলে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। সেই সাথে ভুক্তভোগী কিশোরী গৃহবধূকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত প্রক্রিয়ার জন্য হেফাজতে নেয়।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত অটোরিকশা চালককে আটক করা হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ