শিরোনাম
◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২৬, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন

মনিরুল ইসলাম: ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক আজ বৃহস্পতিবার  জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), এমপি।

বৈঠকে অংশগ্রহণ করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। এছাড়া কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, এমপি, ড. খন্দকার মোশাররফ হোসেন, এমপি, গয়েশ্বর চন্দ্র রায়, এমপি, স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি,  চীফ হুইপ মো. নূরুল ইসলাম, এমপি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি; বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এমপি; এ টি এম আজহারুল ইসলাম, এমপি এবং বিরোধীদলের চীফ হুইপ মো. নাহিদ ইসলাম, এমপি। স্পীকারের বিশেষ আমন্ত্রণে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপিও বৈঠকে অংশ নেন।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যসূচি, সময় বরাদ্দ এবং স্থায়িত্বকাল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আগামী এক বছরের সম্ভাব্য অধিবেশনসূচি ও এর সময়কাল নিয়েও মতবিনিময় হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ব্যতীত প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন শুরু হবে। আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত  তৃতীয় অধিবেশন সমাপ্ত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রয়োজনে অধিবেশনের সময়সূচি ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পীকারকে প্রদান করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ২ হাজার ৬৭৬টি প্রশ্নসহ মোট ২ হাজার ৮১৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের নোটিশ ৮১টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের নোটিশ জমা পড়েছে ২৪৯টি।

বৈঠকে সচিবিক সহায়তা প্রদান করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ