শিরোনাম
◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬, ০৮:০১ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২৬, ০৯:০৪ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা

মনিরুল ইসলাম: জাতীয় সংসদে ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানি বণ্টন, গঙ্গা চুক্তির নবায়ন এবং তিস্তা প্রকল্প বাস্তবায়নে সরকারের সাম্প্রতিক কৌশলগত উদ্যোগ তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আজ বৃহস্পতিবার ২৭ আগস্ট জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার অনড় অবস্থানে রয়েছে। গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন একটি দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদনের লক্ষ্যে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে। একই সঙ্গে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে এবং তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে সরকার।

তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে সরকারের পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, বহুল আলোচিত তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের সঙ্গে কারিগরি মূল্যায়ন (টেকনিক্যাল ইভালুয়েশন) কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এই মূল্যায়ন কাজ শেষ হলে দ্রুতই পরবর্তী বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হবে।

ড. খলিলুর রহমান আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও পানিপ্রবাহের ভারসাম্য বজায় রেখে আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগ জোরদারের মাধ্যমে নদীর পানির অধিকার নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও আলোচনার মাধ্যমে অভিন্ন নদীর পানি বণ্টন বিষয়ে টেকসই সমাধান অর্জন সম্ভব হবে।

  • সর্বশেষ