শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬, ০৭:৩০ বিকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২৬, ০৭:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন চোর 

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ফার্মেসী দোকান থেকে ওষুধ চুরির সময় আলামিন হোসেন (৩০) নামের এক যুবককে আটক করে ১০০ রাকাত নামাজ পড়িয়েছেন ফার্মেসী মালিক। গত বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার সান্তাহার পূর্ব ঢাকারোড এলাকায় জহুরুল ইসলামের তাজ ফার্মেসী এন্ড মেডিসিন সপ থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত আলামিন উপজেলার ছাতিয়ানগ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

তাজ ফার্মেসী এন্ড মেডিসিন সপের সত্বাধীকারি জহুরুল ইসলাম জানান, বেলা ১২ টার দিকে তিনি দোকান খুলে রেখে বাথরুমে যান। এই সুযোগে আলামিন তার ওষুধের দোকানের গেটে চেয়ারের ওপর দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ওষুধ চুরি করছিলেন। এসময় চেয়ার ভেঙে তিনি পড়ে যান। বিষয়টি পাশের দোকানদার মাসুদ দেখতে পেয়ে দৌঁড়ে এসে ওই যুবককে ধরে ফেলেন। এরপর আশেপাশের লোকজন একত্র হয়ে তাকে  জিজ্ঞাসাবাদ করলে আলামিন চুরির বিষয়টি স্বীকার করেন। এরপর স্থানিয়রা শাস্তিস্বরূপ তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়ার নির্দেশ দেন।  

পাশের দোকানী জিল্লুর রহমান মামুন জানান, যদি অভিযুক্তকে শাস্তিস্বরূপ দীর্ঘ সময় নামাজ না পড়ানো হতো, তাহলে স্থানীয়রা তাকে মারধর করতেন। এজন্য তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়ানো হয়। পাশাপাশি নামাজ পড়ে যেন অভিযুক্ত আলামিন তার এই অপরাধের পর অনুতপ্ত হয় এবং পরবর্তীতে এ রকম অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকে। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ