শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৯ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে তিন গর্বিত সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক-সু নির্বাচনে হল সংসদের স্বতন্ত্র বিজয়ী

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুর সদর উপজেলার কুসুম হাটি এলাকার পদার্থবিজ্ঞান বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০২০ সেশন মোঃ রবিউল ইসলাম ৪৮৫ পেয়ে সতন্ত্র প্রার্থী হিসেবে অমর একুশে হল সংসদ এর ভিপি নির্বাচিত হয়েছেন । আরাফাত আক্তার তামান্না-ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২১-২২ সেশনের পাঠকক্ষ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৯৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন । তামান্না রোকেয়া হলের একজন আবাসিক ছাত্রী এবং  শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদরের গর্বিত সন্তান।

মোঃ ইয়াকুব আলী আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়-  ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ মাস্টার্সে অধ্যায়নরত-সলিমুল্লাহ মুসলিম হল বহিঃক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র ২৪১ (২য় সর্বোচ্চ) ভোট পেয়ে নির্বাচিত হন । ইয়াকুব জেলার শ্রবর্দী উপজেলার সিংগাবরুনা ইউনিয়ন চান্দাঁপাড়া এলাকার বাসিন্দা ।

হল সংসদ নির্বাচনে শুধু ছাত্রদল আনুষ্ঠানিক প্যানেল ঘোষণা করেছিল। বাকি ছাত্রসংগঠনগুলো কোনো আনুষ্ঠানিক প্যানেল ঘোষণা করেনি। তবে তারা অনেক স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছিল। বেশির ভাগ ক্ষেত্রে এই স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন দিয়েছে ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়