শিরোনাম
◈ শিল্পায়ন, প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন দিগন্ত ◈ বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফার পোস্ট ◈ এক গো‌লেই মেসিকে ছাড়িয়ে রোনালদোর বিশ্ব রেকর্ড ◈ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড নেওয়া আলোচিত সেই কৃষক কবির হোসেন মারা গেছেন ◈ বাংলাদেশের বৃহত্তম বন্দরে সৌদি পরিচালিত টার্মিনাল পূর্ণ সক্ষমতায় চালু হবে আগামী মাসে ◈ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে সেবা দিতে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস ◈ কেনো বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বেড়া দিচ্ছে ◈ ইংল‌্যা‌ন্ডের কাউন্টি‌তে হাসান মাহমুদের অলরাউন্ড নৈপুণ্য, মিডলসেক্সকে হারালো কেন্ট ◈ হাসিনাকে ফিরিয়ে এনে বৈদ্যুতিক শক দেওয়া হোক: সংসদে এমপি রেহেনা রানু

প্রকাশিত : ০৮ জুন, ২০২৫, ০১:০৮ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাজাহানপুরে ঈদগাহে যেতে বাস চাপায় প্রান হারালো বাবা ছেলে

আবদুল ওহাব শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শাজাহানপুরে পিতার হাত ধরে ঈদগাহ মাঠে নামাজ পড়তে যাওয়ার সময় বাস চাপা পড়ে এক সাথে বাবা ছেলে দুজনেই নিহত হয়েছে।  

শনিবার ৭ জুন  উপজেলার নয়মাইল এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বগুড়া  শেরপুর হাইওয়ে পুলিশের ওসি আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

নিহতরা হলেন- উপজেলার বামুনিয়া মণ্ডলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে চাঁন মিয়া এবং তার চার বছরের ছেলে আব্দুল্লাহ। এ ঘটনায় ওই পরিবারে ঈদ আনন্দের পরিবর্তে কান্না আহাজারী আর শোকের মাতম চলছে। 

এবিষয়ে হাইওয়ে ওসি আজিজুল ইসলাম বলেন, ঈদের নামাজ পড়ার জন্য চাঁন মিয়া ছেলে আব্দুল্লাহকে নিয়ে বাড়ি থেকে বের হন। পথে তড়িঘড়ি করে ঢাকা-বগুড়া মহাসড়কের ডিভাইডার টপকে পাড় হয়ে বিপরীত পাশে ঈদগাহ মাঠে যাওয়ার চেষ্টা করছিলেন তারা। এ সময় একটি দ্রুত গতির পরিবহন  তাদের চাপা দেয় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়