শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ১২:৫৮ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এক গো‌লেই মেসিকে ছাড়িয়ে রোনালদোর বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক : ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে গোল পাননি ক্রিস্তিয়ানো রোনালদো। তবে উজবেকিস্তানের সঙ্গে পরের ম্যাচেই জ্বলে উঠলেন পর্তুগিজ সুপারস্টার। ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করে বিশ্ব রেকর্ড গড়লেন রোনালদো।

হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ১৭ মিনিটেই দুই গোল করে ফেলেছে পর্তুগাল। ষষ্ঠ মিনিটে প্রথমটি করেন রোনালদো। আর ১৭ মিনিটে দ্বিতীয় গোল করেন নুনো মেন্দেস।

এই গোলের সৌজন্যে ফিফা বিশ্বকাপের ইতিহাসে ৬টি ভিন্ন টুর্নামেন্টে গোল করা প্রথম ফুটবলার হয়ে গেলেন রোনালদো। তিনি ভেঙে দিয়েছেন লিওনেল মেসির পাঁচ বিশ্বকাপে গোল করার রেকর্ড। 

২০০৬ সালে বিশ্বকাপ অভিষেকের পর থেকে প্রতিটি আসরে গোল করেছেন রোনালদো। সব মিলিয়ে এখন পর্যন্ত বিশ্বকাপে ২৪ ম্যাচে তার গোল ৯টি। আর আন্তর্জাতিক ফুটবলে তার গোল হয়ে গেল ১৪৪টি। যা ইতিহাসের সর্বোচ্চ। ---- টি‌ স্পোর্টস

রোনালদোর মতো ২০০৬ সালে বিশ্বকাপ অভিষেক মেসির। তবে ২০১০ সালের টুর্নামেন্টে গোল পাননি আর্জেন্টাইন মহাতারকা। বাকি ৫ আসরেই অবশ্য ১৮ গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন মেসি।

এবার উজবেকিস্তানের বিপক্ষে গোল করে বিশ্বকাপে পাঁচ ম্যাচের গোলখরা কাটালেন রোনালদো। এর আগের পাঁচ ম্যাচে গোল করতে পারেননি তিনি। এছাড়া ফুটবলের মেজর টুর্নামেন্ট তথা ফিফা বিশ্বকাপ ও ইউয়েফা ইউরো মিলিয়ে এর আগে টানা ১০ ম্যাচে গোল করতে ব্যর্থ ছিলেন রোনালদো।

গোলখরা কাটানোর দিনে বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় বয়্যোজেষ্ঠ গোলদাতাও হয়েছেন রোনালদো। এই ম্যাচ শুরুর সময় তার বয়স ৪১ বছর ১৩৮ দিন। রোনালদোর চেয়ে বেশি বয়সে বিশ্বকাপে গোল আছে শুধু ক্যামেরুনের রজার মিলার, ৪২ বছর ৩৯ দিন বয়সে। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের চতুর্থ মিনিটে বাম পাশ থেকে রোনালদোর জন্য ক্রস এগিয়ে দেন নুনো মেন্দেস। তবে ফাঁকায় বল পেলেও পা ছোঁয়াতে পারেননি রোনালদো। ফলে নষ্ট হয় গোলের সুবর্ণ সুযোগ।

তবে ষষ্ঠ মিনিটে আর ভুল করেননি রোনালদো। এবার ডান পাশ থেকে ক্রস দেন জোয়াও ক্যানসেলো। নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে সতীর্থদের সঙ্গে উদযাপনে মাতেন রোনালদো। পরে গ্যালারির দর্শকদের কাছে গিয়ে 'সিউউউ' উদযাপনও করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়