শিরোনাম
◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ০৯:৩০ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে সেবা দিতে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুরভিত্তিক বিমান পরিষেবা সংস্থা এসএটিএস।

সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।

advertisement

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে এসএটিএস প্রতিনিধিদের বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়।

বৈঠকে মন্ত্রী এসএটিএসের আগ্রহকে স্বাগত জানান এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান। 

advertisement

তিনি বলেন, প্রস্তাবটি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। আলোচনায় বিমান পরিষেবা খাতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র এবং বাংলাদেশের বিমানবন্দর পরিকাঠামো সম্প্রসারণ থেকে উদ্ভূত সুযোগগুলোর ওপর গুরুত্ব আরোপ করা হয়।

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রীসেবা সক্ষমতা ও পরিচালন দক্ষতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। এ কারণে আন্তর্জাতিক বিভিন্ন বিমানসেবা প্রতিষ্ঠান বিমানবন্দর পরিচালনা ও সংশ্লিষ্ট সেবায় অংশ নিতে আগ্রহ দেখাচ্ছে। 

advertisement

এসএটিএস এশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় বিমান পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যারা একাধিক আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং, কার্গো ও খাদ্য পরিষেবা প্রদান করে।

  • সর্বশেষ