শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ০৮:১০ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল‌্যা‌ন্ডের কাউন্টি‌তে হাসান মাহমুদের অলরাউন্ড নৈপুণ্য, মিডলসেক্সকে হারালো কেন্ট

স্পোর্টস ডেস্ক : ইংল‌্যা‌ন্ডের কাউন্টি ক্রিকে‌টে দারুণ পারফরম কর‌ছেন বাংলা‌দে‌শের ‌পেসার হাসান মাহমুদ।মিডলসেক্সের বিপক্ষে ৪৯ রানের জয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করেছে কেন্ট। সেখানে ব্যাটিং-বোলিং দুটোতেই দুর্দান্ত পারফরম্যান্স করে কেন্টের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই টাইগার পেসার।

প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪১৬ রান সংগ্রহ করে কেন্ট। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন ক্রিস বেঞ্জামিন। সবার শেষে ব্যাট করতে নেমে ৩৯ বলে অপরাজিত ২২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হাসান মাহমুদ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৪৪৩ রান তুলে ২৭ রানের লিড নেয় মিডলসেক্স। বল হাতে ২০ ওভারে ৭৭ রান খরচায় দুটি উইকেট তুলে নেন হাসান।

দ্বিতীয় ইনিংসে কেন্ট ২৫৭ রান করলে প্রতিপক্ষের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৩১ রানের। পরে লক্ষ্য তাড়া করতে নেমে মিডলসেক্সকে ১৮১ রানেই গুটিয়ে দেয় কেন্টের বোলাররা। ৫১ রান দিয়ে একটি উইকেট শিকার করেন হাসান। তবে পাঁচ উইকেট নিয়ে কেন্টের জয় নিশ্চিত করেন ম্যাট মিলনেস।

এই জয়ের ফলে আট ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে কেন্ট। অপরাজিত থেকে শীর্ষস্থান ধরে রেখেছে ডারহাম।

  • সর্বশেষ