শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ০১:১২ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফার পোস্ট

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ নি‌য়ে  বাংলাদেশের মানু‌ষের অন্যরকম এক আবেগ। প্রিয় দলের পতাকা, রঙিন সাজসজ্জা আর রাতজাগা উচ্ছ্বাসে বিশ্বকাপ যেন এ দেশের মানুষের জীবনেরই অংশ হয়ে ওঠে। সেই অনন্য ভালোবাসাকেই তুলে ধরে বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা।  

নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে ফিফা লিখেছে- ‘বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে।’ কয়েকটি আকর্ষণীয় ছবির মাধ্যমে বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের অসাধারণ উন্মাদনা ও ফুটবলপ্রেমকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে ফিফা। 

ফুটবল বিশ্ব বারবারই বাংলাদেশের বিশ্বকাপের জ্বর দেখেছে। বাড়ির ছাড়ে পতাকা, দেয়ালে আলপনা, বড় পর্দায় খেলা দেখার আয়োজন সহ বিশ্বকাপকে রাঙিয়ে তুলতে কতোশত আয়োজন। ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে আলাদা সমর্থকগোষ্ঠী আছে এখানে। তবে সময়ের সঙ্গে সঙ্গে পর্তুগাল, জার্মান, স্পেন, ফ্রান্সেরও সমর্থক বেড়েছে। 

ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ না করলেও বাংলাদেশের মানুষের আবেগ, ভালোবাসা ও উন্মাদনা বিশ্ব ফুটবল অঙ্গনে বরাবরই বিশেষভাবে নজর কেড়েছে। ফিফার এই স্বীকৃতি প্রমাণ করে, বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের উচ্ছ্বাস কেবল একটি খেলা দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি এ দেশের সংস্কৃতি ও আবেগেরই এক অনন্য প্রকাশ। বিশ্বকাপ এলেই যে বাংলাদেশ ফুটবলের রঙে রঙিন হয়ে ওঠে, ফিফার এই পোস্ট যেন সেই বাস্তবতাকেই নতুন করে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়