শিরোনাম
◈ নিজের টাকা ছাড়াই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ, নতুন অধ্যাদেশ জারি সরকারের ◈ নতুন দায়িত্বে পেলেন বিএনপির ৪ ও জামায়াতের ১ সংসদ সদস্য ◈ রাজধানীর যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থা উন্নয়নে সরকারের বড় উদ্যোগ ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ লুটপাটের দায় জনগণের কাঁধে, সরকারের কাছে ২৭০৭ কোটি টাকা চায় বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীজুড়ে বজ্রসহ বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা ◈ ৪৪ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সচলে সরকারের নতুন উদ্যোগ, বিক্রি হতে পারে জমি-শেয়ার ◈ ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত? ◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২২, ০১:৫৯ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২২, ০১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনা জেলা পরিষদে দুদকের অভিযান

গোলাম মোস্তফা : [২] অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খুলনা জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের একটি টিম অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র জব্দ করেছে। 

[৩] সোমবার (২৫ এপ্রিল) বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক বিজয় কুমার রায় এবং সহকারী পরিচালক মোঃ আল আমিন।

[৪] জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক বিজয় কুমার রায় বলেন, করোনাকালীন সময়ে টেন্ডার ছাড়াই হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার ও মাস্ক ক্রয়, টেন্ডার বিহীন উন্নয়নমূলক কাজ করাসহ নানা ‘অনিয়ম-দুর্নীতির অভিযোগ দুদক তদন্ত করছে। এর অংশ হিসেবে সোমবার বেলা ১১টার দিকে দুদকের টিম জেলা পরিষদে যায়। সেখানে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে পর্যালোচনার জন্য কিছু কাগজপত্র ও গুরুত্বপূর্ণ ফাইল জব্দ করা হয়েছে

[৫] জেলা সমন্বিত কার্যালয়ের ডিডি আব্দুর ওয়াদুদ বলেন, ‘খুলনা জেলা পরিষদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আমাদের কাছে অভিযোগ ছিল। কিছু রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। আরও কিছু রেকর্ডপত্র চেয়ে এসেছি। এগুলো যাচাই বাছাইয়ের পর কোনও বিষয়ে অসঙ্গতি মনে হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অভিযানকালে কাউকে আটক করা হয়নি। তবে অভিযোগের বিষয়ে আরো তদন্ত পুর্বক ব্যাবস্থা গ্রহণ করা হবে। 

[৬] উল্লেখ্য দাকোপে ডাকবাংলায় মার্কেট তৈরির কাজে ব্যাপক অনিয়ম করে পজিশন বন্টনেও নয় ছয় করে মোটা অংকের টাকা তোলা হয়েছে বলে এলাকাসির অভিযোগ। সম্পাদনা : জেরিন

  • সর্বশেষ