শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০৮:১০ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওএমএসের চালে অনিয়ম, যৌথ বাহিনীর অভিযানে যুবদল  নেতা আটক

নিনা আফরিন ,পটুয়াখালী : পটুয়াখালীর রাঙ্গাবালীতে ওএমএসের (খোলা বাজারে চাল বিক্রি) চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে মুরাদ উদ্দিন (বিপ্লব তালুকদার) নামের এক যুবদল নেতাকে  আটক করেছে যৌথ বাহিনী। এসময় কালোবাজারে বিক্রির জন্য মজুদ করা পাঁচশত কেজি (১০ বস্তুা) চাল উদ্ধার করা হয়।
 
বুধবার (১২ মার্চ) দুপুরের পর রাঙ্গাবালী উপজেলার নেতা বাজারে নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন নৌবাহিনীর রাঙ্গাবালী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো. মোহসীন কবির মৃধা।  
 
আটককৃত বিপ্লব তালুকদার রাঙ্গাবালী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক রাঙ্গাবালী  ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। 
 
যৌথ বাহিনীর তথ্যমতে,  খাদ্য মন্ত্রণালয়ের অধীনে ওএমএস কার্যক্রমের জন্য নেতা বাজারের ডিলার নিযুক্ত হন মুরাদ উদ্দিন বিপ্লব। তার আওতায় প্রতি কর্মদিবসে ২০০ জন নিম্ন আয়ের মানুষের জন্য ৩০ টাকা কেজি দরে জনপ্রতি পাঁচ কেজি হারে এক মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়। কিন্তু মাত্র ১০০-১২০ জনের মাঝে চাল বিতরণ করে, অতিরিক্ত  চাল ভিন্ন বস্তায় মোড়কজাত করে কালো বাজারে বিক্রি করা হয়। এছাড়াও যেসব সুবিধাভোগী চাল পায় তাদেরকেও ওজনে কম দেয়াসহ নানা অনিয়মের অভিযোগের সততা পাওয়া যায়। 
 
এব্যাপারে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসান বলেন, সরকারি ওএমএস চাল বিক্রিতে অনিয়মের দায়ে নেতা বাজারে ডিলারকে আটক করা হয়েছে । তার বিরুদ্ধে থানায় মামলার পাশাপাশি  চাল বিতরণে অনিয়মের দায়ে নিয়ম অনুযায়ী ডিলারশীপ বাতিল করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়