শিরোনাম
◈ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার ◈ মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ◈ ইরানের সঙ্গে চুক্তি হলে স্বাক্ষরের জন্য পাকিস্তান যেতে পারেন ট্রাম্প ◈ হজযাত্রীদের প্রথম ফ্লাইট আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ উত্তরাঞ্চলে শিল্পায়ন বাড়াতে রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেডের পরিকল্পনা বেপজার ◈ ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে আরও কমল তেলের দাম ◈ বাংলাদেশ-ইইউ অংশীদারিত্ব চুক্তির পথে বড় অগ্রগতি, ২০ এপ্রিল ব্রাসেলসে ফ্রেমওয়ার্ক সই ◈ তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, অনলাইনে লিটার ৩০০ টাকায় কালোবাজারি জোরদার! ◈ সরকারের নতুন পরিকল্পনা: সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়বে ১০ হাজার মেগাওয়াটে ◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ১২:১৯ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাতকে সড়ক দুর্ঘটনায় লেগুনা চালক নিহত

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ): ছাতকে সড়ক দুর্ঘটনায় লেগুনা চালক নিহত, গুরুতর আহত হয়েছেন আরো ৩জন। মঙ্গলবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের  পরশপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

সিলেটগামী প্রাইভেট কার ঢাকা মেট্রো গ ১৩-১৪৬৮ ও সুনামগঞ্জগামী লেগুনা সিলেট ছ ১১- ১৫৫৬ এর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত লেগুনা চালক নুর জামালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। নিহত লেগুনা চালক নুর জামাল সিলেট জালালাবাদ থানার পুর্ব জাঙ্গাইল গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ আব্দুর রশিদ সরকার বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি পুলিশের জিম্মায় রাখা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়