শিরোনাম
◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে বাংলাদেশের অগ্রগতি, প্রস্তুত খসড়া চুক্তি ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী (ভিডিও) ◈ ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক (ভিডিও) ◈ হামের উপসর্গে একদিনে আরও ৫ মৃত্যু, মোট প্রাণহানি ৯৪৩ ◈ কাউকে বন্ধ বা থামিয়ে রাখার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ◈ পাথরঘাটায় ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর ৫ জেলের লাশ উদ্ধার ◈ চার বছর পর গম-আটা-ময়দা রপ্তানিতে ভারতের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশে বাড়তে পারে আমদানির সুযোগ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ১১:৪৮ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়লার ভাগাড়ের পাশে সাক্ষাৎকারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, নেটমাধ্যমে কৌতুক-সমালোচনার ঝড়

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের একটি ভিডিও সাক্ষাৎকারকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল ও সমালোচনা চলছে।একটি ভিডিওটিতে দেখা যায়, তিনি ফ্যাসিস্ট হাসিনা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডের সাজা ঘোষণা করা নিয়ে একটি ভারতীয় গণমাধ্যমে মন্তব্য করছেন। ঠিক সেই সময় তার পেছনে একটি ময়লার ভাগাড় দৃশ্যমান। ঠিক এই দৃশ্যটিই নেটজনতার কৌতুক ও ব্যঙ্গ-বিদ্রূপের কেন্দ্রে পরিণত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সাদ্দাম হোসেনের ময়লার ভাগাড়েরর পাশে একটি ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ফেসবুক, এক্স (টুইটার) ও ইউটিউবের বিভিন্ন পেজে নানান ধরনের মিম ও তীর্যক মন্তব্য দেখা যাচ্ছে। অনেকেই সাদ্দামের বক্তব্যের প্রসঙ্গ না ধরে বরং তার অবস্থান ও ব্যাকড্রপ নিয়ে কটাক্ষ করেছেন। একটি বহুল ব্যবহৃত ক্যাপশন ছিল ‘যোগ্য ব্যক্তি, যোগ্য জায়গা’ এই বাক্যটি বহুজন শেয়ার করে ভিডিওটিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করছেন।

সমালোচকদের দাবি, জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পড়ে, দলটি নেতাকর্মীরাও ফ্যাসিস্ট হাসিনার মতো পালিয়েছে। তাদের মধ্যে একজন সাদ্দাম, যার অবস্থান হয়েছে এখন ময়লার ভাগাড়ে। জনসমক্ষে ফ্যাসিস্ট হাসিনা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডের সাজা ঘোষণার বিষয়ে কথা বলার জন্য একটি ভালো জায়গা হয়নি। যে বার্তা দিতে এসেছেন তা নয়, লোকেশনটাই পুরো আলোচনার কেন্দ্র হয়ে গেছে।

এদিকে ভিডিওটি ঘিরে যে ট্রল ও মিমের বন্যা বইছে, তা থামার কোনো লক্ষণ নেই। কেউ রসিকতা করছেন, কেউ কটাক্ষ করছেন, কেউবা রাজনৈতিক প্রতিক্রিয়া জানাচ্ছেন—সব মিলিয়ে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এটি দিনের অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

  • সর্বশেষ