শিরোনাম
◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫, ০৯:৪৮ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে দুই মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কিশোরগঞ্জে বিক্ষোভ করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার (১১ মার্চ) সকালে শহরের শহীদ নজরুল ইসলাম চত্বরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও আব্দুল হামিদ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
 
বক্তারা বলেন, আমাদের আন্দোলন পুরো স্বাস্থ্য ব্যবস্থার জন্যে। অনেকে এসএসসি পাস করে যত্রতত্র এন্টিবায়োটিক ওষুধ দিচ্ছেন। এন্টিবায়োটিক সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে এর প্রভাবে মানুষ মারা যাচ্ছে। এমবিবিএস ডাক্তার কোনো ওষুধ লেখার আগে ওই ওষুধের গুণাগুণ এবং পার্শ্বপ্রতিক্রিয়া চিন্তা করেন। 
এদিক দিয়ে ম্যাটস এবং ডিএমএফরা ওষুধ লেখার আগে গুণাগুণ এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে ধারণা না রেখেই লিখে দিচ্ছেন।
 
এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ নামের আগে ডা. লিখতে পারবে না বলে তারা জানান, অবিলম্বে ৫ দফা দাবি পূরণ করা না হলে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা। বিক্ষোভ শেষে কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে স্মারকলিপি জমা দেন। সিভিল সার্জন না থাকায় স্মারকলিপি গ্রহন করেন মেডিক্যাল অফিসার ডা. পল্লব কুমার দেবনাথ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়