শিরোনাম
◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা ◈ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট ◈ সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার ◈ আসছে শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি, সর্বোচ্চ ১৬ দিন ◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫, ০৯:৩৯ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে মাদক ক্রয়ের ৭ লাখ ৬৮ হাজার টাকা বোঝাই মোটর সাইকেলসহ আটক-২

জিয়াবুল হক, টেকনাফ :  কক্সবাজারের টেকনাফে মাদক ক্রয়ের ৭ লাখ ৬৮ হাজার টাকা বোঝাই মোটর সাইকেলসহ রামুর দুই মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব। ৯ মার্চ গভীর রাতে কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভাস্থ ৩নং ওয়ার্ডের মিল্কি রিসোর্ট এর সামনে চেকপোস্ট করাকালীন সময়ে কক্সবাজার রোডগামী একটি মোটর সাইকেলকে সন্দেহভাজনভাবে থামানো হয়।

আরোহীদের মধ্যে রামু উপজেলার চাকমাকূল ইউনিয়নের ডেইঙ্গা পাড়া পশ্চিম চাকমারকূলের মৃত মোস্তফার পুত্র সাইদুল হোসেন (৩৫) এবং মোঃ শফির পুত্র আনোয়ার হোসন (৩৬) কে আটক করতে সক্ষম হলেও অপর একজন পালিয়ে যায়।

‎পরে আটককৃতদের তল্লাশি করে তাদের নিকট হতে নগদ মাদক ক্রয়ের ৭ লাখ ৬৮ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন ও ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। ‎আটককৃত আসামীর মোবাইল ফোনে পলাতক আসামী নিজাম উদ্দিনের মাদক ক্রয় বিক্রয়ের অডিও রেকর্ড পাওয়া যায়।
‎
এ ব্যাপারে ‎কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান (পিপিএম,সেবা) জানান, গ্রেফতারকৃত মাদক কারবারীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিলের পর সোর্পদ করা হয়েছে।

  • সর্বশেষ