শিরোনাম
◈ বিদায়ী অর্থবছরের ১১ মাসে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব ◈ বেনজীর আহমেদকে ফেরাতে দুবাইয়ের প্রশ্নের জবাব প্রস্তুত করছে দুদক ◈ যে কারণে ভিসা চালু হলেও ভারতে যাচ্ছেন না বাংলাদেশিরা ◈ যে দিন ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী! ◈ বিশ্বকাপ ফাইনাল : আ‌র্জেন্টিনার পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা চান প্রাক্তন ফিফা রেফারি ◈ মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক ◈ স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না, জানালো ইসি ◈ নেপালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নারী কাবাডি সিরিজ জিতলো বাংলাদেশ ◈ ‌বিশ্বকা‌পের ফাইনালে মা‌ঠে নামার আগে টানেলে কী বলেছিলেন মেসি? ঘনীভূত হচ্ছে রহস্য ◈ ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা, মিলবে দুই ডোজে

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৪, ১২:০৩ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসকন থেকে ৪ মাস আগে বহিষ্কার হন চিন্ময় দাশ

সাম্প্রতিক সময়ে সনাতনীদের বিভিন্ন কর্মসূচিতে বক্তব্যের জন্য ব্যাপক আলোচিত চট্টগ্রামের হাটহাজারীর পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। সম্প্রতি গঠিত বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর আবারও আলোচনায় তিনি। বিভিন্ন সনাতনী সংগঠনের পক্ষ থেকে তার গ্রেপ্তারে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হলেও নীরব রয়েছে আন্তর্জাতিক কৃষ্ণবানামৃত সংঘ (ইসকন) বাংলাদেশ। 

খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশে ইসকনের সংগঠকদের মধ্যে অন্যতম ছিলেন চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। ভক্তরা তাকে ডাকেন ‘চিন্ময় প্রভু’ নামে। কিন্তু সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের কারণে তিনিসহ আরও কয়েকজনকে গত জুলাই মাসে ইসকন থেকে বহিষ্কার করা হয়।

চট্টগ্রামের হাজারি গলির ঘটনা প্রসঙ্গে গত ৯ নভেম্বর রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে ‘ইসকন বাংলাদেশ’ আয়োজিত এক সংবাদ সম্মেলনের বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী এ কথা জানান।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস, প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস ও সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।

বহিষ্কৃতদের মাধ্যমে সংঘটিত কোনো কার্যক্রম ইসকন জড়িত নয় বলে উল্লেখ করে সেদিন তিনি বলেছিলেন, রাষ্ট্রদ্রোহিতা বা সহিংসতার মতো বেআইনি কাজের সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। উৎস: দেশ রুপান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়