শিরোনাম
◈ প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের ◈ ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গললেও চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করছে বাংলাদেশ ◈ ১১ জুলাইয়ের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে ডেলিভারি রুম বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিল ◈ ১৬ জুলাই ছুটি থাকবে? ‘জুলাই শহীদ দিবস’ নিয়ে সরকারের যে স্পষ্ট ব্যাখ্যা দিলেন ◈ তহবিল অনিশ্চয়তায় ধীর গতিতে বাংলাদেশের সবুজ জ্বালানি পরিকল্পনা ◈ কার্যক্রম নি‌ষিদ্ধ আওয়ামী লীগের বিচার নিয়ে আইনি অস্পষ্টতা, সংশয়  ◈ চীনে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১৮ শতাংশ ◈ বিশ্বকা‌পে ফ্রান্সের বিরু‌দ্ধে ইতিহাস গড়তে চায় মরক্কো ◈ টানা ভারী বর্ষণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বস, একই পরিবারের তিনজন সহ সাতজনের মৃত্যু ◈ ওয়ানডে সিরিজের প্রথম ম‌্যা‌চে আজ বাংলা‌দেশ-জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি 

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৪, ০১:২৩ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীর মহিপালের ছাত্র-জনতা হত্যা মামলায় ৩ জন গ্রেপ্তার

এম. এমরান পাটোয়ারী, ফেনী প্রতিনিধি : ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী মহিপালে ছাত্র- জনতার আন্দোলনে ছাত্র- জনতা হত্যা মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ছাগলনাইয়ার মটুয়া গ্রামের মুহুরী বাড়ির ছেরাজুল হকের ছেলে পেয়ার আহাম্মদ (৬০), ফেনী সদরের উত্তর শিবপুরের আক্তারুজ্জামান মজুমদারের ছেলে মো. ইকবাল হোসেন ওরফে সবুজ মেম্বার (৪২) ও ধর্মপুরের জোয়ারকাছাড়। গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে আবদুল কাইয়ুম (৫০)। র‍্যাব ও পুলিশের পৃথক অভিযানে ফেনীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা।

ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবদুল কাইয়ুম মহিপালে ছাত্র-জনতা আন্দোলনে ফেনী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী সরোয়ার জাহান মাসুদ হত্যা মামলার আসামী হিসেবে দেখানো হয়েছে। আদালতে ওই মামলার এক আসামির জবানবন্দী অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, গ্রেপ্তার পেয়ার আহাম্মদ মহিপালে গুলিতে ছাগলনাইয়া আবদুল হক চৌধুরী ডিগ্রি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলার আসামি। সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুস শুকুর জানান, গ্রেপ্তার মো. ইকবাল হোসেন ওরফে সবুজকে হত্যাচেষ্টা মামলার সন্দেহজনক আসামি হিসেবে দেখানো হয়েছে। গত ২৫ অক্টোবর দাগনভূঞায় মো. নাসির উদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় এ মামলা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়