শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ১১:২৫ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রতিবেশীকে ছুরিকাঘাতে হত্যা : প্রধান অভিযুক্ত আটক

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ইটনায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত শ্যামল মিয়া (৪০)কে আটক করেছে পুলিশ।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রূপ মিয়া (৪০) নূরপুর গ্রামের আবদুল মোতালিবের ছেলে। আটক শ্যামল মিয়া একই গ্রামের চুন্নু মিয়ার ছেলে। পুলিশের ভাষ্য, তাঁর বিরুদ্ধে চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নূরপুর গ্রামের একটি দোকানে বসে ছিলেন রূপ মিয়া। এ সময় সেখানে গিয়ে তার সঙ্গে শ্যামল মিয়ার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শ্যামল ও তার সহযোগীরা রূপ মিয়াকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের সদস্যদের দাবি, রূপ মিয়া একসময় শ্যামল মিয়ার সঙ্গে চলাফেরা করলেও কিছুদিন আগে তাদের সম্পর্কের অবনতি ঘটে। পরে তিনি শ্যামলের মাদক ব্যবসার বিরোধিতা শুরু করেন। এ কারণে শ্যামল তার ওপর ক্ষুব্ধ ছিলেন। সেই ক্ষোভ থেকেই রূপ মিয়াকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নূরপুর এলাকায় শ্যামল মিয়া ও বিপ্লবের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। আগে কারাভোগ করলেও জামিনে বেরিয়ে এসে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন বলে স্থানীয়দের অভিযোগ।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ