শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ১০:১৮ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা ভারী বর্ষণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বস, একই পরিবারের তিনজন সহ সাতজনের মৃত্যু

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : টানা ভারী বর্ষণে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধ্বসের ঘটনায় মাটি চাপা পড়ে একই পরিবারের তিনজন সহ সাতজনের মৃত্যু এবং তিনজন আহত হয়েছে।

রোববার দিবাগত ( ৬ জুলাই ) মধ্যরাতের পর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লক এবং বালুখাল ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উখিয়া স্টেশনের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা।

নিহতরা হল, উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা কামাল হোসাইন (৪৪), তার স্ত্রী হুমাইরা বেগম (৩৯) ও মোহাম্মদ আনোস (৩)।

তবে তাৎক্ষণিকভাবে নিহত অপর ৪ জন এবং আহত ৩ জনের পরিচয় নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা।

স্থানীয়দের বরাতে ডলার ত্রিপুরা বলেন, রোববার পুরো দিনভর থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল। রাতে তা টানা ভারী বর্ষণে রূপ নেয়। মধ্যরাতে টানা ভারী বর্ষণের এক পর্যায়ে উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকে পাহাড়ের খাদের নিচে বসবাসকারি কামাল হোসাইনের বসত ঘরে মাটি ধ্বসে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় থাকা একই পরিবারের ৬ জন মাটি চাপা পড়ে।

স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তার আগেই স্থানীয়রা এক শিশুকে মৃত উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা উদ্ধার তৎপরতা চালিয়ে আরও ২ জনকে মৃত এবং ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে রোববার মধ্যরাতের পর উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধ্বসের ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা।

তিনি বলেন, মধ্যরাতে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। এতে মাটি চাপায় ৪ জনের মৃত্যু হয়েছে। খবরটি শোনার পর ঘটনাস্থলেই পৌঁছার আগেই স্থানীয় এই চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে।

  • সর্বশেষ