শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ১১:২৬ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণে ঢলের পানিতে ভেসে গিয়ে এক শিশুর মৃত্যু 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণে ঢলের পানিতে ভেসে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকালে উখিয়া উপজেলার ৪ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন।

মৃত উদ্ধার মোহাম্মদ শফিক (৬) একই এলাকার বাসিন্দা মুহিব উল্লাহ ছেলে।

স্থানীয়দের বরাতে মোহাম্মদ সিরাজ আমীন বলেন, গত ২/৩ দিন ধরে উখিয়া সহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে রোহিঙ্গা ক্যাম্পের জলধারে বৃষ্টির পানি জমে যাওয়ার পাশাপাশি নালা ও খাল দিয়ে অতিরিক্ত পানি প্রবাহিত হচ্ছে।

রোববার বিকালে উখিয়ার ৪ এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকের একটি জলাধারে মোহাম্মদ শফিক সহ কয়েকজন শিশু খেলাধুলা করছিল। এক পর্যায়ে ভারী বর্ষণে ঢলের পানিতে সে ভেসে যায়। এসময় ঘটনাস্থলে উপস্থিত অন্য শিশুদের শোর চিৎকারে শোনে স্থানীয়রা এগিয়ে এসে ভেসে যাওয়া অবস্থায় মোহাম্মদ শফিককে উদ্ধার করে। পরে তাকে ক্যাম্পের স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, খবরটি শোনার পর এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ