শিরোনাম
◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ

প্রকাশিত : ১২ জুন, ২০২৪, ০৭:২৬ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৪, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপিয়ার ঘাস খেয়ে মারা গেলো খামারের ২৬ গরু

দিলওয়ার খান, নেত্রকোনা: [২] নেত্রকোনার র্পূবধলায় নেপিয়ার ঘাস খেয়ে এক খামারির ২৬টি গরু মারা গেছে। গত দুইদিনে মঙ্গলবার রাত পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের তাহাযীদ এগ্রো ফার্মে এসব গরু মারা যায়। অসুস্থ হয়ে পড়েছে আরও বেশ কিছু গরু। মারা যাওয়া গরুর সংখ্যা আরও বাড়তে পারে।

[৩] জানা গেছে, নেত্রকোনার পূর্বধলায় বাণিজ্যিকভাবে তাহাযীদ এগ্রো ফার্ম নামে একটি খামার গড়ে তুলেছেন জহিরুল ইসলাম। এবছর কোরবানী ঈদকে সামনে রেখে অর্ধ শতাধিক ষাঁড় গরু প্রস্তুত করেছেন। খামারের পাশেই ঘাস খেত চাষ করেন খামার মালিক। এসব ঘাস নিয়মিত খাওয়াতেন খামারের গরু গুলোকে। গত সোমবার ও মঙ্গলবার হঠাৎ ওই খামারের গরু অসুস্থ হয়ে যায়। এরমধ্যে গত দুইদিনে তাহাযীদ এগ্রো ফার্মে ২৬টি গরু মারা গেছে। আরও ১০-১৫টি গরু অসুস্থ্য অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

[৪] খামারের মালিক জাহিরুল ইসলাম জানান, নেপিয়ার কাঁচা সবুজ ঘাস খাওয়ানোর পরে শনিবার সন্ধ্যায় খামারের অনেগুলো গরুগুলো অসুস্থ্য হয়ে যায়। সবমিলিয়ে খামারের ২৬টি মারা গরু গেছে। সব ষাঁড় গরু কোরবানির সময় বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়েছিল। তার খামারের প্রায় ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

[৫] পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম এম এ আউয়াল তালুকদার জানান, বৃষ্টির সময় কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। ধারণা করা হচ্ছে নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা যেতে পারে। ঘাসের নমুনা সংগ্রহ করছে প্রাণি সম্পদ বিভাগ। পরীক্ষার পর আরও বিস্তারিত জানা যাবে। মেডিকেল টিম মাঠে সার্বক্ষনিক কাজ করছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়