শিরোনাম
◈ ঢাকার চালে ২৭% ও চিড়ায় ৫৫% ক্যান্সার সৃষ্টিকারী আফলাটক্সিন, গবেষণায় মিলল উদ্বেগজনক তথ্য ◈ আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, কমতে পারে সরবরাহ: পেট্রোবাংলা ◈ মিরপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটাল কয়েকজন, গ্রেপ্তার ৫ ◈ পোশাকশ্রমিকদের আন্দোলন: মিরপুর-গাজীপুরে সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশন ◈ সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, মহাসড়ক ও রেললাইন অবরোধ ◈ গার্মেন্টস কারখানা বন্ধ ও উৎপাদনে বাধা দিলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ত্রয়োদশ সংসদে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান, উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পোশাকশ্রমিকদের আন্দোলনের সঙ্গে ডিসেম্বরের রাজনৈতিক যোগসূত্র নেই: তথ্য উপদেষ্টা ◈ তাহসিফ সাউরি, তার বান্ধবী দিশা ও বন্ধু দীপ উত্তরার নেস্ট বারে দেড় ঘণ্টা যা ঘটেছিল দেখুন ভিডিও ◈ জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে উনার নির্দেশ নিয়ে যা সত্য তা অবশ্যই আমি আপনাদের জানাব: মেজর (অব.) আখতারুজ্জামান

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৪, ০৯:১২ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৪, ০৯:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে অগ্নিকান্ডে স্কুল শিক্ষিকা গুরুতর আহত  

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: [২] কালীগঞ্জ কৃষি ব্যাংক অফিস ভবনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে সোমা ব্যানার্জি (৩৫) নামে এক স্কুল শিক্ষিকা গুরুতর আহত হয়েছে। 

[৩] আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন ও আহত শিক্ষিকাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায যশোর সদর হাসপাতালে রেফার্ড কার তার অবস্থা আরও অবনতি হলে সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

[৪] তবে ভবনটির দ্বিতীয় তলাতে অবস্থিত কৃষি ব্যাংকটি অল্পের জন্য রক্ষা পেয়েছে। রোববার বিকাল সাড়ে চারটার দিকে শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল সড়কে মনোরঞ্জন সাহার ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

[৫] প্রত্যক্ষদর্শী ও ভবনের ৪র্থ তলার ভাড়াটিয়া সুব্রত ব্যানার্জি জানায়, বিকালে ভবনটির নিচতলায় সিঁড়ি রুমে জেনারেটর শর্ট সার্কিট হয়ে আগুনের সুত্রপাত ঘটে এবং সেখানে থাকা গাড়ির টায়ারে আগুন ধরে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। এ সময় তড়িঘড়ি করে চারতলা থেকে নিচে নামতে গিয়ে স্কুল শিক্ষিকার মুখমণ্ডল ও হাত পা পুড়ে ঝলসে যায়। আহত সোমা ব্যানার্জি কালীগঞ্জ গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। 

[৬] কালিগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানায়, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময়ে অগ্নিকাণ্ডে আহত এক স্কুল শিক্ষিকাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনি জানান, জেনারেটর ও টায়ার পোড়া ছাড়া আর তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

[৭] কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার সম্পা মোদক জানায়, আগুনে পুড়ে আহত শিক্ষিকার হাত পা ও মুখ মন্ডল পুড়ে গেছে। তাকে আশংকাজনক অবস্থায় যশোরে ও পরে খুলনাতে রেফার্ড করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ