শিরোনাম
◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৬:২৫ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নভোএয়ার পেলো সেরা অন টাইম পারফরমেন্স পুরস্কার

নভোএয়ার

মনজুর এ আজিজ : অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় ২০২২ সালের ‘বেস্ট অন টাইম পারফরমেন্স অফ দি ইয়ার’ পুরস্কার পেয়েছে নভোএয়ার। এছাড়া ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ ক্যাটাগরিতে সিলভার পুরস্কার লাভ করেছে এয়ারলাইন্সটি। 

শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘মনিটর এয়ারলাইন অফ দি ইয়ার-২০২২’ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী’র হাত থেকে পুরস্কারগুলো গ্রহণ করেন নভোএয়ারের হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস মেসবাহ-উল ইসলাম।

সোমবার সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভ্রমণ ও পর্যটন বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর পরিচালিত আকাশপথে নিয়মিত ভ্রমণকারীদের অনলাইনে মতামত জরিপের ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়েছে।

নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেসবাহ-উল ইসলাম বলেন, এই স্বীকৃতি আগামীর পথচলায় আমাদের উৎসাহ জোগাবে। নভোএয়ার শুরু থেকেই যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। নভোএয়ার নিরাপদ ভ্রমণে ও সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনায় যাত্রীদের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে। পূর্ণ যাত্রী সন্তুষ্টি এবং উন্নততর সেবার প্রতিশ্রুতি আমাদের পরিচালনার সকল স্তরে অব্যাহত থাকবে।

নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, যশোর,  সিলেট, রাজশাহী ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

  • সর্বশেষ