এম আর আমিন, চট্টগ্রাম: [২] চট্টগ্রাম থেকে তিনটি রুটে চার জোড়া স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের বাড়তি ভিড় সামলাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন। আগামী ১২ জুন থেকে ঈদের আগের দিন এবং ঈদের পরদিন থেকে ৭ দিন চলবে এসব ঈদ স্পেশাল ট্রেন।
[৩] সংশ্লিষ্ট সৃত্রে জানান যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে দুই জোড়া, চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে এক জোড়া এবং চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে এক জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। নিয়মিত ট্রেনের মতো এসব স্পেশাল ট্রেনের টিকিটও অনলাইনে মিলবে। এবার ঈদযাত্রার অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হবে ২ জুন থেকে।
[৪] জানা গেছে- স্পেশাল ট্রেনগুলোর মধ্যে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও চাঁদপুর ঈদ স্পেশাল-৩ চট্টগ্রাম থেকে চাঁদপুর যাবে। অন্যদিকে চাঁদপুর ঈদ স্পেশাল-২ ও চাঁদপুর ঈদ স্পেশাল-৩ চাঁদপুর থেকে চট্টগ্রাম আসবে। ময়মনসিংহ ঈদ স্পেশাল-৭ চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাবে। অন্যদিকে ময়মনসিংহ ঈদ স্পেশাল-৮ ময়মনসিংহ থেকে চট্টগ্রাম আসবে।চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলবে কক্সবাজার স্পেশাল-৯ এবং কক্সবাজার স্পেশাল-১০। এরমধ্যে কক্সবাজার স্পেশাল-৯ বন্দরনগরী চট্টগ্রাম থেকে পর্যটন নগরী কক্সবাজার যাবে।
[৫] অন্যদিকে কক্সবাজার স্পেশাল-১০ পর্যটন নগরী কক্সবাজার থেকে বন্দরনগরী চট্টগ্রাম আসবে।রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১২ জুনের টিকিট বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের টিকিট বিক্রি হবে ৩ জুন; ১৪ জুনের টিকিট বিক্রি বিক্রি হবে ৪ জুন; ১৫ জুনের টিকিট বিক্রি বিক্রি হবে ৫ জুন; ১৬ জুনের টিকিট বিক্রি বিক্রি হবে ৬ জুন। ১৭, ১৮ ও ১৯ জুনের অগ্রিম টিকিট জিলহজ মাসের চাঁদ দেখার উপর নির্ভর করে বিক্রি করা হবে। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস