শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২৯ মে, ২০২৬, ০৮:১৬ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের দিন পাকিস্তানের দাদুতে সর্বোচ্চ ৫১.৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

পাকিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য সিন্ধের দাদু জেলায় গতকাল বৃহস্পতিবার ঈদুল আজহার দিনে ৫১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর (পিএমডি) এর তথ্য অনুযায়ী, পাকিস্তানের ইতিহাসে এটি সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

একই দিন সিন্ধের লারকানা ও জ্যাকোবাবাদ জেলায় ৫০ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

advertisement

গত সপ্তাহে এক পূর্বাভাসে পিএমডির পক্ষ থেকে বলা হয়েছিল যে ঈদুল আহজার সময় দেশজুড়ে ব্যাপক গরম আবহাওয়া বিরাজ করবে। আরও বলা হয়েছিল, মে মাসে পাকিস্তানে যে গড় তাপমাত্রা থাকে, এবার তার চেয়েও ৫ ডিগ্রি থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে তাপমাত্রা।

তবে গতকাল দাদুতে ৫১ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা নথিভুক্ত হওয়ার পর পিএমডির কর্মকর্তারা জানিয়েছেন, তাদের যে ধারণা ছিল, তার চেয়েও এবারের তাপমাত্রা প্রায় ৪ দশমিক ৫ ডিগ্রি বেশি।

advertisement

পিএমডির সাম্প্রতিক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী আরও কয়েক দিন সিন্ধ, খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান এবং পাঞ্জাবের বেশ কিছু এলাকায় তাপমাত্রা ৪৭ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। মূলত শুকনো এবং উষ্ণ আবহাওয়াই এই উচ্চ তাপমাত্রার জন্য দায়ী।

তবে পাকিস্তানের সব জায়গায় যে তাপপ্রবাহ বইছে— এমন নয়। দেশটির আজাদ কাশ্মির, গিলগিট বাল্টিস্তান, পাঞ্চামের উত্তরপশ্চিমাঞ্চলে তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে আছে এবং আগামী কয়েক দিন এসব এলাকায় ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলেও উল্লেখ করা হয়েছে পিএমডির পূর্বাভিাসে।

advertisement

সূত্র : ডন

  • সর্বশেষ